এক্সপ্লোর

Sealdah Station: আগামী ১২ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন, শিয়ালদা মেইন লাইনে ৪২টি লোকাল ট্রেন বাতিল

Kolkata News: পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন জানিয়েছে, নেহাটি থেকে রানাঘাট পর্যন্ত যে তৃতীয় লাইনে কাজ চলছে, তার জন্য হালিশহর এবং নৈহাটির মাঝে আজ ট্রাফিক এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

সুদীপ্ত আচার্য, কলকাতা: শিয়ালদা মেইন লাইনে (Sealdah Main Line) একের পর এক ট্রেন বাতিল (Local Trains Cancelled)। নৈহাটি-রানাঘাটের রেল লাইনে কাজ চলছে। তার জন্যই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। বলা হয়েছে, হালিশহর-নৈহাটির লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন বাতিল। এই ১২ ঘণ্টায় শিয়ালদা মেইন লাইনে ৪২টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত। 

শিয়ালদা মেইন লাইনে একাধিক ট্রেন বাতিল

পূর্ব রেলের (Eastern Rail) শিয়ালদা ডিভিশন জানিয়েছে, নেহাটি থেকে রানাঘাট পর্যন্ত যে তৃতীয় লাইনে কাজ চলছে, তার জন্য হালিশহর এবং নৈহাটির মাঝে আজ ট্রাফিক এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। রাত ১০টা থেকে আগামী কাল সকাল ১০টা পর্যন্ত চলবে এই অবস্থা। তাতে মোট ৪২টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে। 

আরও পড়ুন: ৩০ দিনের বেশি গৃহহীনদের ৫ লক্ষ, ভাড়াটেদের ১.৫ লক্ষ, বউবাজারে ঘোষণা ফিরহাদের

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নেহাটি এবং ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে মেইন লাইনে আর যে ট্রেন চলে, যেমন কল্যাণী লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল-সহ অনেক লোকাল ট্রেনই বাতিল থাকবে। একই সঙ্গে কিছু ট্রেনের গন্তব্যপথে কাটছাঁট করা হচ্ছে। আজ রাত ১০টা থেকেই তা শুরু হয়ে যাচ্ছে। তবে কিছু লোকাল ট্রেন চলবে। আজ কৃষ্ণনগর থেকে রাত ৯টায় যে ট্রেন ছাড়ার কথা ছিল, তা থাকছে না। তবে লালগোলা প্যাসেঞ্জার থাকছে। 

১২ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে লাইন

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আরও জানিয়েছে, মোট ৪২টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে। এর ফলে যাত্রীরা সমস্যায় পড়বেন বটে। কিন্তু যাত্রীদের সুবিধার জন্যই এমন সিদ্ধান্ত। এতে যোগাযোগ আরও উন্নত হবে। তাই নোটিস দিয়ে ট্রেন বাতিল করা হচ্ছে। শনি  এবং রবিবার, সপ্তাহের যে দুই দিন যাত্রীর সংখ্যা তুলনামূলক কম থাকে, সেই দুই দিনই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলেও জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রে।

এর আগে, শুক্রবার হলদিয়া-পাঁশকুড়া রুটে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনের বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি। আচমকাই বিকট শব্দ করে, ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে হলদিয়া-হাওড়া লোকাল। যাত্রীরা আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করলে কয়েকজন আহত হন। স্থানীয় সূত্রে খবর, রেলের বিদ্যুতের তার ছিঁড়েই বিপত্তি ঘটে।  আজ সকাল ৭টা নাগাদ ওই ঘটনা ঘটে। 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget