এক্সপ্লোর

ED Investigation: অর্পিতার কাছে এত সম্পত্তি কীভাবে? উত্তর খুঁজছে ইডি

SSC Scam: অর্পিতার বিলাসবহুল জীবনযাত্রার জন্য অর্থের জোগান কী ভাবে হত? জিজ্ঞাসাবাদ করবে ইডি।

কলকাতা: ২১ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। উদ্ধার হয়েছে প্রচুর সোনার গয়না, বিদেশি মুদ্রা। পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। কীভাবে এত টাকা এল তাঁর কাছে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন তদন্তকারীরা। সূত্রের খবর, একাধিকবার বিদেশ গিয়েছেন তিনি। সেই নিয়েও খোঁজ নেবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। 

বিলাসবহুল জীবন:
বিলাসবহুল জীবনযাপন করতেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ইডি সূত্রে খবর, ক’বার বিদেশে গিয়েছেন অর্পিতা, কোথায় কোথায়, কোন সময়ে গিয়েছিলেন, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে। তাঁর আর কী সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত তথ্যও জানতে চাইবে ইডি (ED)। পাশাপাশি, অর্পিতার বিদেশযাত্রার কারণ ও বিলাসবহুল জীবনযাত্রার জন্য অর্থের জোগান কোথা থেকে হত, তার হিসেব পাওয়ারও চেষ্টা করছেন তদন্তকারীরা। খবর সূত্রের। একাধিক সম্পত্তির খোঁজও পাওয়া গিয়েছে। শান্তিনিকেতনে একাধিক বাড়ির খোঁজ পেয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে বেশ কিছু গেস্ট হাউজ। ওই বাড়িগুলি কার তা নিয়েও শুরু জল্পনা। 

২১ কোটির বেশি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।  শনিবার জোকার কেন্দ্রীয় ইএসআই (ESI) হাসপাতালে প্রায় ৩ ঘণ্টা ধরে মেডিক্যাল টেস্ট হয়। সূত্রের খবর, রাতে সিজিও কমপ্লেক্সে এনে একদফা জেরা করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে। সকালেও তাঁকে ফের জেরা করছেন তদন্তকারীরা। রবিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। সূত্রের খবর, টাকা উদ্ধারের ঘটনায় জেরা করতে অর্পিতাকে নিজেদের হেফাজতে চাইবে ইডি। জানতে চাওয়া হবে কোটি কোটি টাকা, সোনার গয়না ও বিদেশি মুদ্রার উত্স। কীভাবে মডেলিং ও অভিনয় করে অর্পিতা বিপুল সম্পত্তির মালিক হলেন, তাও জানতে চাইবেন ইডি-র তদন্তকারীরা, খবর সূত্রের। সিজিও কমপ্লেক্স থেকে অর্পিতাকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সকাল ১১ নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। আদালতে তোলার আগে ফের মেডিক্যাল টেস্ট হবে জোকা ইএসআই হাসপাতালে।

আরও পড়ুন: এত বাড়ি কার? কে আসতেন? সঙ্গে কারা থাকত? উত্তর খুঁজছে ইডি

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget