এক্সপ্লোর

SSC Case: তাবড় প্রভাবশালী জড়িত! ‘নাম বলতে পারছি না, কেস ডায়েরি শুধু দেখুন একবার’, বিচারককে আর্জি ED-র

Enforcement Directorate: প্রকাশ্য আদালতে সব প্রভাবশালীদের নামগুলি বলা সম্ভব নয়। শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুনানিতে এমনই মন্তব্য করল ইডি।

কলকাতা: নিয়োগ দুর্নীতির (SSC Case) শুনানি চলাকালীন বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। তাদের দাবি, তদন্তে তাবড় প্রভাবশালীদের নাম উঠে এসেছে। কেস ডায়েরি দেখলেই তা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু প্রকাশ্য আদালতে সব প্রভাবশালীদের নামগুলি বলা সম্ভব নয়। শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুনানিতে এমনই মন্তব্য করল ইডি (ED)।

শুধু মন্তব্যই নয়, বিচারককে দেখানো হয় শান্তনুর কেস ডায়েরিও

এ দিন ব্যাঙ্কশাল কোর্টে শুনানি চলাকালীন আদালতে ইডি বলে, "কেস ডায়েরি দেখে নিন। ভবিষ্যতে বুঝতে পারবেন কী হতে চলেছে। একবার কেস ডায়েরিতে প্রভাবশালীদের নামগুলো শুধু দেখুন। প্রকাশ্য আদালতে নামগুলো বলতে পারছি না।" এই মন্তব্যের পরই বিচারককে দেখানো হয় শান্তনুর কেস ডায়েরি। ইডি বলে, "৬ লক্ষ টাকা বাৎসরিক বেতনের লোকের কাছ থেকে এখনও পর্যন্ত ২০ কোটির সম্পত্তি উদ্ধার হয়েছে।"

আরও পড়ুন: Rishra Violence : 'রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন' হাওড়া-রিষড়া অশান্তি প্রসঙ্গে জানাল উদ্বিগ্ন হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত যত জন গ্রেফতার করা হয়েছে, সকলের ক্ষেত্রেই প্রভাবশালী তত্ত্ব উঠে এসেছে। এর আগেও, একাধিক বার সিবিআই এবং ইডি প্রভাবশালীদের ভূমিকা নিয়ে সরব হয়েছে। বুধবার ইডি-র আইনজীবী বিষয়টি আদালতে তুলে ধরেন। প্রকাশ্যে নাম বলতে না চাইলেও, বিচারককে কেস ডায়েরিতে প্রভাবশালীদের নাম দেখে নেওয়ার আর্জি জানান। 

ইডি সূত্রে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত ২৫ থেকে ৩০ জন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। তদন্তকারী অফিসার বিজয় কুমার এই দিন সেই কেস ডায়েরি বিচারককে দেন। অর্থাৎ কোর্টরুমে দাঁড়িয়ে বিচারককে প্রভাবশালীদের নামও দেখান তিনি।

বার্ষিক ৬ লক্ষ টাকার বেতনে ২০ কোটির সম্পত্তি শান্তনুর!

নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বিদ্যুৎ দফতরের কর্মী। বাবার মৃত্যুর পর সেই চাকরি পান তিনি। বার্ষিক ৬ লক্ষ টাকা বেতন পান। অথচ নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। বাড়ি, গাড়ি, রেস্তরাঁ, গেস্ট হাউস মিলিয়ে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। এ দিন আদালতে ফের জামিনের জন্য আবেদন করেন শান্তনু। তবে ইডি-র মন্তব্যই এখন আলোচনার কেন্দ্রে। কারণ হুগলি জেলায় তৃণমূলের নেতা হিসেবে পরিচিতি ছিল তাঁর। তাঁর সঙ্গে প্রভাবশালীদের সংযোগই শুধু নয়, আনাগোনাও ছিল বলে ইতিমধ্যেই এমন দাবি উঠে এসেছে। সেই আবহেই কেস ডায়েরিতে প্রভাবশালীদের নামের উল্লেখ করল ইডি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget