এক্সপ্লোর

Rishra Violence : 'রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন' হাওড়া-রিষড়া অশান্তি প্রসঙ্গে জানাল উদ্বিগ্ন হাইকোর্ট

Howrah Rishra Violence : 'মুম্বইতে গণেশ চতুর্থীর সময় ব্যারিকেড করে মিছিল নিয়ন্ত্রণ করে পুলিশ। '   মন্তব্য বিচারপতির                


কলকাতা : সোমবার রাত থেকে রিষড়ায় অশান্তির ( Rishra Violence )  ঘটনায় হাইকোর্টের ( High Court ) হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার আবেদন জানান শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) আইনজীবী। সেই মামলায় বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বললেন, রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন ! সামনে হনুমান জয়ন্তী, চাই প্রয়োজনীয় পদক্ষেপ , মন্তব্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।     

'রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন'

' চিকিৎসার থেকে প্রতিষেধক ভাল। গতবার গণেশ চতুর্থীর শোভাযাত্রা নিয়ে আমি শুনানি করেছি। গত ৮-৯ বছর ধরে কোনও ঘটনা ঘটেনি। সামনে হনুমান জয়ন্তী আসছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন' , মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের।

'শান্তি ফেরাতে কিছু করা দরকার'

বিচারপতি টিএস শিবজ্ঞানম আরও বলেন, ' ডায়মন্ডহারবারের একজন বিচারক রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন। তিনি কর্মসূত্রে ডায়মন্ডহারবারে থাকলেও, তাঁর পরিবার শ্রীরামপুরে থাকে। তিনি নিজে থানা এবং পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের কাছ থেকে সাহায্য চেয়ে পাননি। ২ ছেলে এবং মেয়েকে নিয়ে পরিবার শ্রীরামপুরে থাকে। তিনি হাইকোর্টের কাছে নিরাপত্তা চাইছেন'। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য ' যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের পরিবারের কি হবে? মানুষের মনে আস্থা ফেরানোর জন্য রুটমার্চ প্রয়োজন। শান্তি ফেরাতে কিছু করা দরকার। প্রাকৃতিক দুর্যোগ হলেও কেন্দ্রীয় টিম আসে, সেইরকম কিছু দরকার হলে প্রয়োজনীয় সাহায্য নিন'।

 মুম্বইতে গণেশ চতুর্থীর প্রসঙ্গ

আদালতের পর্যবেক্ষণ, ' এই ধরনের মিছিল কোনও যানবাহন নিয়ে করতে দেওয়া ঠিক নয়। নির্দিষ্ট রুট ঠিক করে মিছিলের গতিপথ নিয়ন্ত্রণ করা দরকার। বুধবার এমনই মন্তব্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মুম্বইতে গণেশ চতুর্থীর সময় ব্যারিকেড করে মিছিল নিয়ন্ত্রণ করে পুলিশ। '                   

হাইকোর্টে কেন্দ্রীয় সরকারি আইনজীবী সওয়াল করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে যেকোনও সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে বলে হাইকোর্টে সওয়াল করেন কেন্দ্রীয় সরকারি আইনজীবী। নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনাতেও কিছু তদন্ত না করেই বিরোধী দলের ওপর দোষারোপ করেই দায় সারা হয়েছে বলে সওয়াল করেন তিনি । দুপুর ১২টায় ফের মামলার শুনানি।

আরও পড়ুন :

'আজও ভুলিনি, দিদি ও দিদি' শাহ-মোদিকে ক্ষুরধার আক্রমণ মমতার

সেরা শিরোনাম

News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
PM Modi: বস্তারে ভারতীয় সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী, নাম না করে কংগ্রেসকে নিশানা, যা বললেন..
বস্তারে ভারতীয় সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী, নাম না করে কংগ্রেসকে নিশানা, যা বললেন..
CM Suvendu Adhikari:
"BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই

ভিডিও

Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান ২০২৬, সেরার শিরোপা পেল ঢাকুরিয়া তরুণ মহল
Anubrata Mondal: প্রায় ৭০০ ভরির বেশি সোনার গহনায় সাজলো অনুব্রতর তৃণমূল পার্টি অফিসের কালী প্রতিমা
Dakshineshwar Kali Temple: দক্ষিণেশ্বর কালীবাড়িতে সকাল থেকেই শুরু মায়ের আরাধনা, দেখুন ভিডিও
Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget