এক্সপ্লোর

Sona Pappu News: ৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি

ED's Supplementary Chargesheet against Sona Pappu: বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে ইডি ১০০ পাতার চার্জশিট পেশ করেছে। ওই চার্জশিটে মোট ২০০ জন সাক্ষীর বয়ান রয়েছে।

আবির দত্ত, কলকাতা: সিন্ডিকেট মাফিয়া বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে (Sona Pappu) গ্রেফতারির ৬০ দিনের মাথায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট (Supplementary Chargesheet) পেশ করল ED। আর ওই চার্জশিটে সোনা পাপ্পুর বিরুদ্ধে ৩৭ কোটি ৭৬ লক্ষ ৭৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে বলে ED সূত্রে দাবি করা হয়েছে। 

বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে ইডি ১০০ পাতার চার্জশিট পেশ করেছে। ওই চার্জশিটে মোট ২০০ জন সাক্ষীর বয়ান রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি ইডি ওই চার্জশিটে উল্লেখ করেছে, জমি দখলের ক্ষেত্রে সোনা পাপ্পু কাজে লাগিয়েছিল পুলিশের প্রভাবও। গত ১৮ মে সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিন্ডিকেট মাফিয়া বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেফতার করে ED। সোনা পাপ্পুর বিরুদ্ধে জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণের বহু অভিযোগ রয়েছে। তাঁর পাশাপাশি এই একই অভিযোগে ED-র জালে ধরা পড়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন DCP শান্তনু সিন্হা বিশ্বাস  এবং ব্যবসায়ী জয় এস কামদার। আর কলকাতা পুলিশের প্রাক্তন DCP শান্তনু সিন্হা বিশ্বাস  এবং ব্যবসায়ী জয় এস কামদারের বিরুদ্ধে আগেই জমা পড়েছে চার্জশিট। এবার অপর এক অভিযুক্ত সোনা পাপ্পুর বিরুদ্ধে ED-র বিশেষ আদালতে পেশ করা হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট।

উল্লেখ্য, এর আগে ইডির জালে পড়া কলকাতা পুলিশের প্রাক্তন DCP শান্তনু সিন্হা বিশ্বাস প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকদের পোস্টিং দিতেন তিনি। কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসের নামে জমা দেওয়া চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে বলে, ED সূত্রে দাবি। গত ১৯ এপ্রিল, শান্তনু সিন্হা বিশ্বাসের বাড়িতেও অভিযান চালায় ED। বালিগঞ্জে ওই প্রাক্তন পুলিশকর্তার দু'টি ঠিকানার পাশাপাশি, তাঁর ছেলের লার্নিং হাবেও পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারীরা। ১৪ মে, ED-র হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্য়ন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত শান্তনু সিন্হা বিশ্বাস। জয় কামদার ও শান্তনু সিন্হা বিশ্বাসের বিরুদ্ধে মোট ৫০ কোটি আত্মসাতের অভিযোগ করেছে ইডি।

প্রতারণা, তোলাবাজি, জমি মামলায় শান্তনু সিন্হা বিশ্বাস , বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এবং  জয় কামদারের বিরুদ্ধে ED পরপর চার্জশিট দিয়েছে। পুলিশ, প্রোমোটার, ক্রিমিনাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে অপরাধের ত্রিভুজ-তত্ত্ব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget