এক্সপ্লোর

SSC Scam: সিবিআইয়ের পর SSC দুর্নীতি মামলার তদন্তে এবার ইডি

এসএসসি-নিয়োগ মামলায় ‘বেআইনি আর্থিক লেনলেন’ খুঁজতে অনুসন্ধানে ইডি। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি ইডির।

প্রকাশ সিনহা, কলকাতা: এসএসসি-দুর্নীতি (SSC) মামলায় সিবিআইয়ের (CBI) পর এবার ইডি (ED) বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট হস্তক্ষেপ।  এসএসসি-নিয়োগ মামলায় ‘বেআইনি আর্থিক লেনলেন’ খুঁজতে অনুসন্ধানে ইডি। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি ইডির (ED)। দিল্লিতে ইডির সদর দফতর থেকে কলকাতার সিবিআই দফতরে চিঠি। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে চাওয়া হয়েছে এফআইআরের ৪টি কপি ও যাবতীয় নথি। চাকরির বিনিময়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, মনে করছে ইডি, খবর সূত্রের। জানা গিয়েছে, সিবিআইয়ের নথি ও বাগ কমিটির রিপোর্ট খতিয়ে দেখে ইডি-র এফআইআর।

SSC মামলায় এবার ইডির অনুসন্ধান: সিবিআই দফতরে ইডি চিঠি দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি চেয়েছে। এসএসসি মামলায় যে ৪টি এফআইআর করা হয়েছে, তার কপি চাওয়া হয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত তদন্ত সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে তা রিপোর্ট আকারে চেয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় যাবতীয় নথি চাওয়া হয়েছে। সূত্রের খবর, ইডি অনুসন্ধান করে জানতে পেরেছেন, এসএসসি মামলায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই টাকা কোথায় পৌঁছল? সিবিআই সূত্রে খবর, দু-একদিনের মধ্যেই সব নথি দেওয়া হবে ইডিকে। কীভাবে এই মামলার রুজু করা হবে? কীভাবে এই মামলার তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া হবে? তা সিদ্ধান্ত নেবে ইডি।

SSC’র গ্রুপ C’র প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও, ৩০০’র বেশি সুপারিশপত্র ছাপানো হয়েছিল। SSC’র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার নির্দেশে এই কাজ করেছিলেন কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য। SSC’র নিয়োগ-দুর্নীতি নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয়েছে, ৭ জন প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করেছিল অনুসন্ধান কমিটি। এই ৭ জনের মধ্যে ৫ জনের নাম কোথাও কোনও তালিকায় ছিল না। ২ জনের নাম ছিল ওয়েটিং লিস্টে।

বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছে, এদের মধ্যে কয়েকজন জানিয়েছেন যে,  তাঁরা লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, সে সম্পর্কে তাঁদের কোনও ধারনা নেই। স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের পরামর্শে তাঁরা উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিলেন। শুধু তাই নয়, রিপোটে আরও বলা হয়েছে, সুবীরেশ ভট্টাচার্য জানিয়েছেন, SSC’র প্যানেল এমনভাবে প্রকাশ করা হয়েছিল, যাতে একজন প্রার্থী শুধুমাত্র তার র‍্যাঙ্ক জানতে পারেন, অন্য প্রার্থীদের র‍্যাঙ্ক জানতে না পারেন।

আরও পড়ুন: Partha Chatterjee: উপদেষ্টা কমিটি কেন গঠন করা হয়েছিল? দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদে পার্থকে প্রশ্ন সিবিআইয়ের

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget