এক্সপ্লোর

DCP Shantanu Sinha Biswas : কালীঘাট থানার দায়িত্বে ছিলেন, DCP শান্তনু সিন্হা বিশ্বাসের বিরুদ্ধে আরও সক্রিয় ED

Kolkata police DCP Shantanu Sinha Biswas : প্রতিবারই হাই-প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি।                             

 


প্রকাশ সিনহা, কলকাতা : ভোটের ফল প্রকাশের পর ডেপুটি পুলিশ কমিশনার (DC) শান্তনু সিন্হা বিশ্বাসের মামলায় আরও সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তকারীরা ইতিমধ্যেই তাঁকে একাধিকবার তলব করেছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট ৫ বার নোটিস পাঠানো হয়েছে DC-কে। তবে প্রতিবারই হাই-প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি।                             

ডিরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি ED-র

এবার সরাসরি ডিরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠাল ED। ওই চিঠিতে শান্তনু সিন্হা বিশ্বাস বর্তমানে কোথায় রয়েছেন, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে ED দফতরে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, ডেপুটি পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন।

এর আগেও তল্লাশি চালায় ED

এর আগে শান্তনু সিন্হা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ED। সেই তল্লাশির সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন শান্তনু সিন্হা বিশ্বাস। বর্তমানে তিনি কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার পদে কর্মরত।

প্রেক্ষাপট 

ভোটের আগেও কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসের বাড়িতে পৌঁছয় ED, যিনি আগে কালীঘাট থানার OC ছিলেন। বালিগঞ্জের ফার্ন রোডে তাঁর, দুই ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের DCP শান্তনু সিন্হা বিশ্বাসের ফ্ল্যাটে পৌঁছে যান ইডির অফিসাররা। এছাড়া পুলিশকর্তার ওই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ মিটার দূরে তাঁরই অন্য ঠিকানাতেও যান ইডির তদন্তকারীরা। পরে শেক্সপিয়র সরণিতে শান্তনু সিন্হা বিশ্বাসের ছেলেকে নিয়ে তাঁর লার্নিং হাবে পৌঁছয় ইডি। এরপর বাবা ও ছেলেকে তলব করা হলেও তাঁরা হাজিরা দেননি।  দ্বিতীয় দফার ভোটের আগের দিন ফের তলব করা হয় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসকে। কিন্তু তিনি কোনওবারই হাজিরা দেননি। বারবার জানিয়ে গিয়েছেন, ভোটের জন্য নিরাপত্তা ব্যবস্থার কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেননি। তাহলে এখনও কেন শান্তনু হাজিরা দিচ্ছেন না, সেটাই প্রশ্ন।                      

আরও পড়ুন : ভয়ঙ্কর অভিযোগ, একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে পাকড়াও তৃণমূল নেতা                   

 

                

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Kajal Sheikh : মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
BJP MLAs Oath-taking Ceremony : নির্দেশ উপেক্ষা, নবনির্বাচিত ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে মমতা-তৃণমূলের ৩ বিধায়ক
নির্দেশ উপেক্ষা, নবনির্বাচিত ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে মমতা-তৃণমূলের ৩ বিধায়ক

ভিডিও

Ritabrata Banerjee |
Sumit Roy | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে আনা হল আলিপুর আদালতে
Indranil Sen Arrest News | ইন্দ্রনীল সেনকে CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ
ED Investigation: পুজো পরিক্রমার নামে প্রতারণার অভিযোগ, সল্টলেকে ফের ED দফতরে Indranil Sen
Cyclone Arnab | জেলায় জেলায় জারি হয়েছে লাল সতর্কতা, 'অর্ণব' নিয়ে আর কী জানাল মৌসম ভবন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget