এক্সপ্লোর

ED on Mamata Banerjee: মমতার বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ, ED-র মামলার 'সুপ্রিম' শুনানি শেষ, CBI তদন্তে আপত্তি নেই জানালেন সিব্বল

I-PAC Case: আজকের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল। তিনি প্রথমেই বলেন, যে সিবিআই তদন্তের দাবি করেছিল ইডি, সেই সিবিআই তদন্তের নির্দেশ তো রাজ্য সরকার চাইলেই দিতে পারে।

নয়া দিল্লি: আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ। যদিও রায়দান স্থগিত রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। IPAC-এর ফাইল চুরির অভিযোগে CBI চেয়ে মামলা ED-র। সুপ্রিম কোর্টে মামলার শুনানি শেষ। যদিও রায়দান স্থগিত রয়েছে। CBI তদন্ত হলে কোনও আপত্তি নেই, সুপ্রিম কোর্টে জানিয়ে দিলেন সিব্বল।

আরও পড়ুন: মিষ্টিমুখ করিয়েছিলেন মমতা তৃণমূলের শোভনদেব, তারপরই রক্ষী প্রত্যাহার করা হল কাজল শেখের!

আজকের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল। তিনি প্রথমেই বলেন, যে সিবিআই তদন্তের দাবি করেছিল ইডি, সেই সিবিআই তদন্তের নির্দেশ তো রাজ্য সরকার চাইলেই দিতে পারে। কারণ, যাঁর বিরুদ্ধে অভিযোগ, এর আগে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে, রাজ্যের পুলিশ তাঁর অধীনে ছিল। সেই ক্ষেত্রে এতদিন প্রশ্ন ছিল রাজ্য পুলিশ কীভাবে তাঁর বিরুদ্ধে তদন্ত করবে। যদিও এবার পরিস্থিতি বদলে গিয়েছে। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন।

বর্তমানে পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে তাঁরা চাইলেই এই মামলায় সিবিআই দিতে পারেন। কোনও কেস চাইলেই তাঁরা সিবিআইকে হস্তান্তর করতে পারেন। সেই ক্ষেত্রে সেটাই করুক রাজ্য সরকার। তখন সুপ্রিম কোর্ট বলে, এর আগে সলিসিটার জেনারেল বলেছিলেন, রাজ্য সরকার যদি সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাহলে সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হবে।

আরও পড়ুন: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

অন্যদিক, আজ ইডির হয়ে সওয়াল করছিলেন এস ভি রাজু। তিনি বলেন, তাঁরা চাইছেন সুপ্রিম কোর্টই এই অর্ডার দিক, যে সিবিআই তদন্ত হবে কি না। এদিন কপিল সিব্বল তাঁদের পিটিশন উল্লেখ করে বলছিলেন, যে সেখানে বলা হয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী ইডির তদন্ত চলাকালীন সিনিয়র আধিকারিকদের নিয়ে সেখানে ঢুকে পড়েন ও সেখান থেকে তিনি ডকুমেন্টস নিয়ে চলে আসেন। কিন্তু যেহেতু পরিস্থিতি বর্তমানে বদলে গিয়েছে, তাই যেন রাজ্য সরকারই এটাতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিব্বলের প্রশ্ন সুপ্রিম কোর্টকে কেন বাধ্য করা হচ্ছে।

আজ কপিল সিব্বল অন রেকর্ড বলেন, রাজ্য সরকার যদি সিবিআই তদন্ত দেয়, তাহলে কোনও মোটিভের কথা তাঁরা বলবেন না। এমনকি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন স্টেটমেন্ট রেকর্ড করানো হোক। সিবিআই তদন্তে তাঁরা কোনও আপত্তি করবেন না। আর তাঁদের এই বক্তব্য শোনার পরই অর্ডার রিজার্ভ করেছে আদালত। সেই কারণেই সুপ্রিম কোর্টের অর্ডার বা জাজমেন্ট এখনও প্রকাশিত হয়নি।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget