এক্সপ্লোর

SSC Recruitment Scam: প্রয়াত স্ত্রীর নামে তৈরি স্কুলে কালো টাকা সাদা করেন পার্থ! দাবি ইডি-র

Partha Chatterjee: বৃহস্পতিবার নগর দায়রা আদালতে তোলা হয় পার্থকে। ইডি-র আইনজীবীরা দাবি করেন যে, নিয়োগ দুর্নীতির টাকা ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে পাচার করা হয়েছে।

কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে এ বার চাঞ্চল্যকর অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দাবি, প্রয়াত স্ত্রীর নামে তৈরি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নিয়োগ দুর্নীতির মোটা অঙ্কের টাকা ঢুকেছে বলে তাদের সন্দেহ। কালো টাকা এভাবেই সাদা করা হয়েছে। ওই স্কুলের অ্যাকাউন্ট পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

পার্থর জামিনের আর্জি খারিজ, বাড়ল হেফাজত

বৃহস্পতিবার নগর দায়রা আদালতে তোলা হয় পার্থকে। সেখানে আদালতে ইডি-র আইনজীবীরা দাবি করেন যে, নিয়োগ দুর্নীতির টাকা ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে পাচার করা হয়েছে। এই মুহূর্তে ইডি-র নজরে ৩০টি ভুয়ো কোম্পানি এবং ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আদালতে ইডি-র আইনজীবীর দাবি, পার্থ-অর্পিতা ঘনিষ্ঠতার অকাট্য প্রমাণ রয়েছে তাদের কাছে।

এ ছাড়াও ইডি আদালতে জানিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনবিমা পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার মেসেজ রয়েছে পার্থর মোবাইল ফোনে। পাশাপাশি, আদালতে ইডি-র দাবি, উত্তর ২৪ পরগনার দোবাগাছিতে একটি ফার্ম হাউস, পিকনিক স্পটের হদিশ মিলেছে। ওই সম্পত্তির যৌথ মালিকানা পার্থ-অর্পিতার। আদালতে দাবি ইডি-র আইনজীবীর। 

আরও পড়ুন: Partha Chatterjee: ‘কেউ ছাড়া পাবে না’, আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, নিশানায় কে!

ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকে এ যাবৎ ষড়যন্ত্রের তত্ত্বে সায় জোগানো ছাড়া কোনও অভিযোগেই মুখ খুলতে দেখা যায়নি পার্থকে। কিন্তু বৃহস্পতিবার আদালতে মুখ খুলে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এ দিন আদালতে তিনি বলেন, ‘‘সঠিক সময়ই সবকিছু প্রমাণ হবে। কেউ ছাড়া পাবে না।’’ কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য় করেছেন, তা নিয়ে জল্পনা চলছে। 

পার্থর জামিন চেয়ে এ দিন আদালতে তাঁর আইনজীবীরা জানান, হিমোগ্লোবিন কমেছে পার্থর। ক্রিয়েটিনিন বেড়েছে। শৌচাগারেও যেতে পারছেন না। স্বাস্থ্যজনিত অবস্থার জন্যই জামিন দেওয়া হোক তাঁকে। যদিও ইডি পাল্টা জানায় যে, গ্রেফতার হওয়ার আগে সুস্থ ছিলেন পার্থ। এদিক-ওদিক যেতেও পারছিলেন।

পার্থর মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে

ইডি আদালতে আরও জানায় যে, পার্থ অসুস্থ হলে জেল সুপারকে তিনি জানান। ওষুধের ব্যবস্থা করা হবে। ভুবনেশ্বর এইমসে আগেই জানিয়েছিল এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়।এ দিন পার্থর জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি। তাঁকে এবং অর্পিতাকে ফের হেফাজতেই পাঠানো হয়েছে। আদালতে গেলেও অর্পিতার আইনজীবী যদিও জামিনের আবেদন করেননি। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget