এক্সপ্লোর

Partha Chatterjee: ‘কেউ ছাড়া পাবে না’, আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, নিশানায় কে!

SSC Scam: বিচারক তাঁকে লকআপে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই মতো পুলিশ তাঁকে নিয়ে এগিয়ে যাওয়ার সময়ই মুখ ঘুরিয়ে পার্থ বলেন, ‘‘কেউ ছাড়া পাবে না।’’

কলকাতা: গ্রেফতার হওয়ার পর থেকে কার্যত নীরবতা পালন করে আসছিলেন বলেই অভিযোগ উঠেছে লাগাতার। মাঝে সংবাদমাধ্যমে ষড়যন্ত্রের অভিযোগ করলেও, তদন্তে অসহযোগিতা করছেন বলেই অভিযোগ উঠছিল লাগাতার। সেই আবহেই এ বার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন করেন তিনি। আর সেখানেই তাঁকে বলতে শোনা গেল, ‘‘কেউ ছাড় পাবে না।’’

আদালতে পেশ হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর

স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছেন পার্থ। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, গহনা এবং বিদেশি মুদ্রা। দু’জনের যৌথ সম্পত্তির হদিশও মিলেছে। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই এ দিন নগরদায়রা আদালতে পেশ করা হয় পার্থকে। সেখানে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানান। ইডি-র (Enforcement Directorate) তরফে যদিও তার তীব্র বিরোধিতা করা হয়। 

আরও পড়ুন: SSC Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে কাদের হাজিরার নির্দেশ হাইকোর্টের? অনুব্রত-কন্যাকেও তলব

আর সেখানেই হাতজোড় করা অবস্থায় দেখা যায় পার্থকে। এ দিন অর্পিতাও ছিলেন আদালতে। তিনি চলে যাওয়ার পর নিয়ে আসা হয় পার্থকে। হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। বিচারক তাঁকে লকআপে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই মতো পুলিশ তাঁকে নিয়ে এগিয়ে যাওয়ার সময়ই মুখ ঘুরিয়ে পার্থ বলেন, ‘‘সঠিক সময়ই সবকিছু প্রমাণ হবে। কেউ ছাড়া পাবে না।’’ কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য় করলেন পার্থ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

আদালতে জামিনের আবেদন পার্থর আইনজীবীদের

পার্থর জামিন চেয়ে এ দিন আদালতে তাঁর আইনজীবীরা জানিয়েছেন, হিমোগ্লোবিন কমেছে পার্থর। ক্রিয়েটিনিন বেড়েছে। শৌচাগারেও যেতে পারছেন না। যদিও ইডি পাল্টা জানায় যে, গ্রেফতার হওয়ার আগে সুস্থই ছিলেন পার্থ। এদিক-ওদিক যেতেও পারছিলেন। আদালতে ইডি আরও জানায় যে, পার্থ অসুস্থ হলে জেল সুপারকে তিনি জানান। ওষুধের ব্যবস্থা করা হবে। ভুবনেশ্বর এইমসে আগেই জানিয়েছিল এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়। আদালতে জানান ইডি-র আইনজীবী। এ দিন পার্থর জামিনের আবেদন জানানো হলেও, অর্পিতার আইনজীবী জামিনের আবেদন করেননি।

দুর্নীতি মামলায় পার্থকে ইডি গ্রেফতার করার পরই তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে দলের মহাসচিব পদটিই। এমনকি পার্থর জন্য তাঁদের লজ্জায় পড়তে হয়েছে বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে দলীয় নেতৃত্বকে। সম্প্রতি গরুপাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যদি নরম দল। খোদ মমতা বন্দ্য়োপাধ্যায় অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget