এক্সপ্লোর

ED Raid : রাজডাঙায় 'ভুয়ো ঠিকানা'য় সংস্থা চালাতেন অর্পিতা? চাঞ্চল্যকর অভিযোগ EDর তল্লাশি চলাকালীন

Arpita Mukherjee : কসবার রাজডাঙায় অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি চালাচ্ছেন ইডি-র অফিসাররা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : একদিকে জোকা ইএসআইতে চলছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা, আবার অন্যদিকে শহরের দিকে দিকে তল্লাশি শুরু করেছে ইডি। 
' ওই ঠিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের নয় '
কসবার রাজডাঙায় অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি চালাচ্ছেন ইডি-র অফিসাররা। এই সংস্থার সঙ্গে জড়িত অর্পিতা মুখোপাধ্যায়। ইডির তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। তবে এর মাঝেই উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ । এক ব্যক্তি এবিপি আনন্দ-র ক্যামেরার কাছে এগিয়ে এসে দাবি করলেন, ওই ঠিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের নয়। বরং ঠিকানা তাঁর ভাইয়ের কেবল টিভি সংস্থার। ক্যামেরার সামনে তাঁরা তাঁদের ট্রেড লাইসেন্সও দেখান। দাবি করেন, ওই নির্দিষ্ট ঠাকানা অর্পিতার নয়, বরং তাঁদের। তাঁরা ইডি অফিসারদেরও বিষয়টি জানানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা তল্লাশিতে ব্যস্ত ছিলেন। 

ওই দুই ব্যক্তির দাবি, কীভাবে তাঁদের নথিভূক্ত ঠিকানা অন্য কেউ নিজের বলে চালায়, তা নিয়ে তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানাবেন। আপাতত ক্যামেরার সামনে অসহায় দেখায় তাঁদের দুজনকে। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হাজির হয়েছে ইডি-র টিম । আবাসনে মিলেছে অর্পিতার দুটি ফ্ল্যাটের হদিশ । তবে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায়, ইডি অফিসাররা দাঁড়িয়ে থাকেন  বন্ধ দরজার সামনে । পরে ফ্ল্যাটের চাবি খুলতে ডাকা হয় চাবিওয়ালাকে। 

অন্যদিকে আবার বালিগঞ্জ প্লেস ইস্টের একটি বাড়িতে হানা দেয় ইডি। ৮ নম্বর বালিগঞ্জ প্লেস ইস্টের বাড়িতে ইডি-র ৮ জন আধিকারিক গিয়ে পৌঁছন। জানা গিয়েছে, এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে হানা দিতে আসেন ইডি আধিকারিকরা। 

SSC দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় বহু মূল্যের বিদেশি মুদ্রা। কলকাতা ও শহরতলি এলাকায় অর্পিতার অনেক ফ্ল্যাটের হদিশ মিলেছে। জমি-বাড়ির দলিল বাজেয়াপ্ত করেছেন ইডি-র আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে শিক্ষা দফতরের খাম। 

সেরা শিরোনাম

West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
GKSS Poll: বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
Madan Mitra: স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget