এক্সপ্লোর

Sujit Basu House ED Raid : পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বাড়িতে ইডি, কী জিজ্ঞাসাবাদ

সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই কেন্দ্রীয় এজেন্সির হানা

সত্যজিৎ বৈদ্য, কলকাতা :  দমকলমন্ত্রী সুজিত বসুর ( Sujit Bose ) বাড়িতে শুক্রবার সকালেই হানা দিল ইডি । সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই কেন্দ্রীয় এজেন্সির হানা দিয়েছে। 

বহুক্ষণ কলিং বেল বাজানোর পর নাকি দরজা খোলা হয়

জানা যাচ্ছে, ভোর হতে না হতেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এলাকায় পৌঁছয় ইডি আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনী। চত্বর ছেয়ে যায় কেন্দ্রীয় বাহিনীতে। তারপর সুজিত বসু যে বাড়িতে থাকেন সেখানে পৌঁছন ইডির টিম। সেখানে বহুক্ষণ কলিং বেল বাজানোর পর নাকি দরজা খোলা হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। 

শুরু জিজ্ঞাসাবাদ

এদিন খবর পেয়ে সেখানে ছুটে আসেন স্থানীয় থানার আধিকারিকরা। যদিও তাঁদের জিগ্যেস করা হলে বলেন, এই মুহূর্তে বিশেষ কিছু জানা যাচ্ছে না। অভিযোগ, মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতেই দায়িত্বে থাকা কর্মচারী ও কেয়ারটেকাররা প্রথমে দরজা খুলতে চাননি। ইডি-র আধিকারিকরা তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। ওয়ারেন্ট থাকা সত্ত্বেও, কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন ইডি-র আধিকারিকরা। তা নিয়ে দু'পক্ষের মধ্যে বাদানুবাদও চলে কিছুক্ষণ। শেষ পর্যন্ত সকাল সাতটা বাজার কয়েক মিনিট আগে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ির দরজাই খুলে দেওয়া হয়। সূত্রের খবর, ঘরে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি-র আধিকারিকরা। 

কেন ইডি হানা, কী অভিযোগ? 

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশিতে কম্পিউটারে একটি ফোল্ডার পেয়েছিলেন তাঁরা। তাতে কাদের কাছে কত টাকা গেছে, সেই সংক্রান্ত কোডনেমের তালিকা ছিল। ইডি সূত্রে দাবি, অয়ন শীলকে জেরায় সেই কোডনেম ক্র্যাক করতে গিয়েই উঠে এসেছে সুজিত বসুর নাম। 

পুর নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির নজরে কোন কোন মন্ত্রী ?

এর আগে পুর নিয়োগ দুর্নীতির মামলায় গত ৫ অক্টোবর খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গত ৮ অক্টোবর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দিয়ে সাড়ে ৯ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। নতুন বছরেও মমতা-মন্ত্রিসভার আরও এক সদস্যের বাড়িতে হানা দিল ইডি। 

গত শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে সক্রিয় হয়েছিল ইডি। আর এই শুক্রবার পুরনিয়োগ দুর্নীতির তদন্তে শহরের দিকে দিকে ছড়িয়ে পড়েছে ইডি টিম। জানা যাচ্ছে, উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। বিরাটির খলিসাকোটা পল্লিতে সুবোধ চক্রবর্তীর বাড়িতে শুক্রবার সকাল সকাল ইডি হানা দেয়। সকাল সাড়ে ৬টা নাগাদ সেখানে পৌঁছন ইডি আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতিতে এর আগে অভিযোগ ওঠে উত্তর দমদম পুরসভার বিরুদ্ধে।              

আরও পড়ুন:

ফের অ্যাকশনে ইডি, সুজিত বসুর বাড়িতে জিজ্ঞাসাবাদ, তাপস রায়ের বাড়িতে তল্লাশি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget