এক্সপ্লোর

Humayun Kabir : IPAC অফিসে ইডি-র হানা কাণ্ডে এবার প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের ! কোন 'এভিডেন্সের' কথা বললেন তিনি ?

Humayun Kabir On ED Raid: IPAC অফিসে ইডি-র হানা কাণ্ডে কী প্রতিক্রিয়া সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবীরের ?

কলকাতা :  এমনিতেই এই মুহূর্তে তিনি 'বাবরি' ইস্যুতে আলোর কেন্দ্র বিন্দুতে। তার উপর ব্রিগেডে সভা করার ঘোষণা করে শাসকদলের চরম কটাক্ষের শিকার হয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবীর। যদিও স্পষ্ট জানিয়েছেন, বিধানসভা ভোটে তৃণমূলের স্থান তৃতীয়তে নামবে। এদিকে ছাব্বিশের ভোটের হাওয়া যখন  ক্রমশ উষ্ণ হচ্ছে, ঠিক তেমনই একসময়ে  IPAC কর্ণধারের বাড়ি-অফিসে ED-র হানা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়ে, বহু তথ্য, ব্লু প্রিন্ট নিয়ে গিয়েছে বলে দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। রীতিমতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।  দিনের এই ঘটনায় এবার কি নিজের ঝাঁল মেটালেন হুমায়ুন কবীর ?  

আরও পড়ুন, প্রতীক জৈন-র সঙ্গে কথা হল ? ১২ ঘণ্টা পর IPAC অফিস থেকে বের হলেন ED আধিকারিকরা, জোর বিক্ষোভ TMC কর্মীদের !

হুমায়ুন কবীর বলেন, 'অবাক লাগছে, যখন কেন্দ্রীয় এজেন্সি, ওনাদের কাছে নিশ্চয়ই কোনও অভিযোগ আছে, বা কোনও কোনও এভিডেন্স তাঁরা পেয়েছেন। যে এই প্রাইভেট সংস্থা, শাসকদলের সঙ্গে এগ্রিমেন্ট করে, বাংলার মানুষের কোনও স্বার্থবিরোধী কাজ করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন গিয়েছে, তাহলে তাঁদের সম্পূর্ণভাবে এই যে আইপ্যাক সংস্থা, তাঁদের সহযোগিতা করা উচিত। তাঁরা কী করতে গেছেন, কী জিজ্ঞাসাবাদ করেছেন , বা কী ওনাদের কাছে তলব করছেন, সেটায় সহযোগিতা করা উচিত। '

কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এদিন সাত সকালে লাউডন স্ট্রিটে আই প্য়াক কর্ণধারের বাড়ি ও সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর অফিসে একযোগে অভিযান চালায় ইডির তদন্তকারীরা। আর তল্লাশি চলাকালীন দুই জায়গাতেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও নিজেই নথি হাতে বেরিয়ে এলেন। কোথাও তার নিরাপত্তায় থাকা পুলিশ নথি নিয়ে এসে গাড়িতে তুললেন। বিজেপি ও ইডিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিল বিরোধীরাও। 

 
বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, আমি মুখ্যমন্ত্রীর যাওয়া, CP-র যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধাদান।'কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল? তার উত্তর পেতে এদিন সকালে দেশের ১০টি জায়গায় একযোগে তল্লাশিতে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যেই ছিল তৃণমূলের ভোটকুশলী সংস্থা I PAC-এর কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেক সেক্টর ফাইভে I PAC-এর অফিস!

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget