এক্সপ্লোর

IPAC ED Raid: প্রতীক জৈন-র সঙ্গে কথা হল ? ১২ ঘণ্টা পর IPAC অফিস থেকে বের হলেন ED আধিকারিকরা, জোর বিক্ষোভ TMC কর্মীদের !

১২ ঘণ্টা পর I PAC অফিস থেকে বের হলেন ইডি আধিকারিকরা, ইডি অভিযানে চক্রান্ত অভিযোগ তুলে বাইরে বিশাল জমায়েত রাজ্যের শাসক নেতা-কর্মীদের

ঐশী মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:   ১২ ঘণ্টা পর I PAC অফিস থেকে বের হলেন ইডি আধিকারিকরা। ইডি অভিযানে চক্রান্ত অভিযোগ তুলে বাইরে বিশাল জমায়েত রাজ্যের শাসক নেতা-কর্মীদের। ইডির গাড়ি ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা। ইডি আধিকারিকরা বের হতেই একে একে কৃষ্ণা চক্রবর্তী -সহ সুজিত বোসরাও বেরিয়ে যান বলে খবর।

আরও পড়ুন, IPAC অফিসে হানা কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায়, এবার ED-র বিরুদ্ধে পুলিশের FIR ! ' অবৈধ অনুপ্রবেশ, গায়ে হাত..'

প্রশ্ন : আপনি কি বেরিয়ে যাচ্ছেন ?

কৃষ্ণা চক্রবর্তী : আমি বেরিয়ে যাচ্ছি, আর কে বের হচ্ছে, জানি না।

প্রশ্ন : কী বলবেন ?

কৃষ্ণা চক্রবর্তী : এটা চক্রান্ত হচ্ছে, হতে দিন। 

প্রশ্ন : প্রতীক জৈন-র সঙ্গে কথা হল আপনাদের ?

কৃষ্ণা চক্রবর্তী : না , আমার কোনও কথা হয়নি ।

বিধানসভা ভোটের আগে ফের সংঘাত! I-PAC-এর কর্ণধারের বাড়ি ও অফিসে ED-র তল্লাশি অভিযানের মাঝেই হাজির হলেন মুখ্যমন্ত্রী! তুললেন, তৃণমূলের রাজনৈতিক নথি চুরির অভিযোগ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশি, কোনও পার্টি অফিসকে টার্গেট করা হয়নি। সাংবিধানিক পদে থাকা ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছেন। বিবৃতিতে দাবি করেছে ED.

বিধানসভা ভোটের আগে ফের সংঘাত!I-Pac-এর কর্ণধারের বাড়ি ও অফিসে ED-র তল্লাশি অভিযানের মাঝেই হাজির হলেন মুখ্যমন্ত্রী! সেখান থেকে বের করে আনলেন ফাইল-সহ একাধিক জিনিস। কয়লা পাচারের টাকা কোথায় কোথায় গেছে? সেই মামলার তদন্তে এদিন দেশজুড়ে ১০ জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লাউডন স্ট্রিটে, তৃণমূল ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেক সেক্টর ফাইভে, I-Pac-এর অফিস!
 
সূত্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ প্রথমে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে যায় ED-র টিম। সকাল ৭টা ১০ নাগাদ ED-র আরও একটি টিম লউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায়। সকাল ১১টা ৫৫ প্রতীক জৈনের আবাসনে আসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এর ৫ মিনিটের মধ্যে বেলা ১২টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের আবাসনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। প্রায় ১৮ মিনিট পর হাতে মাইক্রোফোন, একটি মোবাইল ফোন ও সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,আমাদের দলের সব হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, দলের রণকৌশল, দলের পরিকল্পনা হাতাতেই ED-র এই হানা। এটাই কি ED এবং অমিত শাহর কর্তব্য? জঘন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই আমার হার্ডডিস্ক, দেখুন, এই হল ফোন, হার্ড ডিস্ক, এই সব সংগ্রহ করছিল। তারা (ED) ইতিমধ্যেই সেক্টর ফাইভে আমার IT অফিসে আক্রমণ চালিয়েছে। আমি সেখানেও যাচ্ছি। 

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget