এক্সপ্লোর

Tapas Ray : সুজিত একা নন, তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ED হানা

ED At Tapas Roy House: সকাল ৬.৪০ নাগাদ তাপসের বউবাজারের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তাপস রায় বর্তমানে বরানগরের বিধায়ক। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : একদিকে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা, অন্যদিকে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও শুক্রবার সকালে টিম-ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সকাল ৬.৪০ নাগাদ তাঁর বউবাজারের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তাপস রায় বর্তমানে বরানগরের বিধায়ক। 

সূত্রের খবর, ১০৬ বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে ঢোকার পর, সিঁড়ি দিয়ে উঠে সোজা ওপরে তাপস রায়ের ঘরে চলে যান ইডি-র আধিকারিকরা। বউবাজারের যে আবাসনে তাপস রায় থাকেন, সেখানে বাড়ির নীচেই রয়েছে তাঁর একটি অফিস। তৃণমূল বিধায়কের সেই অফিসেও এদিন তল্লাশি অভিযান চালায় ইডি। 

গত নভেম্বরে পুর নিয়োগ দুর্নীতি মামলায়  সিজিও কমপ্লেক্সে তলব করা হয় বরানগর পুরসভার চেয়ারপার্সনকে। সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অর্পণা মৌলিক।  অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করে ইডি।  

আরও পড়ুন:

ফের অ্যাকশনে ইডি, সুজিত বসুর বাড়িতে জিজ্ঞাসাবাদ, তাপস রায়ের বাড়িতে তল্লাশি  

ত্রিফলা অভিযান ED র

ভোরের আলো ফুটতেই শুক্রবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি ত্রিফলা অভিযান শুরু করে। মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর, একযোগে তিন হেভিওয়েটের ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এদিন ভোরের আলো ফুটতেই মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। তিন জায়গায় সকাল থেকে চলে তল্লাশি-অভিযান। 

শাসক দলের কটাক্ষ

এই তল্লাশি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, সারদা আর নারদায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন রেড হচ্ছে না? 

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, 'আমরা শুধু এটাই বলি, বাংলার মানুষও জানে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে এবং তার রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে। এটা জলের মতো পরিষ্কার। স্বামীজি বলেছিলেন, নিজের ব্যক্তিত্ব তৈরি করো , নিজে ভাল হও, ভাল মানুষ হও। সুতরাং কোনও কিছু আমি ফায়দা নেব, কিছু একটা ঘটনা হচ্ছে, তার থেকে ব্যক্তিত্ব তৈরি হয় না। স্বামীজির এই পুণ্য মাটিকে কলুষিত করা যায় না। '      

এর আগে, গত বছর অক্টোবর মাসে পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে ইডির পর একযোগে ১২ জায়গায় হানা দেয় সিবিআই । 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget