এক্সপ্লোর

ED Raid : সোনা পাপ্পু মামলায় ফের ময়দানে ED, কলকাতা পুলিশের SI-এর বাড়ি সহ ৩ জায়গায় হানা

Sona Pappu Case : সোনা পাপ্পু মামলায় ফের নড়ে-চড়ে বসল ED। শুক্রবার সকালে কলকাতার ৩ জায়গায় ED হানা দেয়। চক্রবেড়িয়া, রয়েড স্ট্রিট ও কসবা, ৩ জায়গায় চলছে ED তল্লাশি।

কলকাতা : সোনা পাপ্পু মামলায় ফের নড়ে-চড়ে বসল ED। শুক্রবার সকালে কলকাতার ৩ জায়গায় ED হানা দেয়। চক্রবেড়িয়া, রয়েড স্ট্রিট ও কসবা, ৩ জায়গায় চলছে ED তল্লাশি। চক্রবেড়িয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে ED আধিকারিকরা। কসবায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতেও ED'র তল্লাশি। রয়েড স্ট্রিটের একটি হোটেলে চলছে ED অভিযান।          

১৮ মে গ্রেফতার হয়েছেন জাভেদ খান ঘনিষ্ঠ সোনা পাপ্পু। কিন্তু আজ ফের ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য হাতে আসে। একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার পাশাপাশি সেই সমস্ত টাকা বহু প্রভাবশালীদের কাছেও পৌঁছে গিয়েছিল বলে জানা গিয়েছে। গ্রেপ্তারের পরে গত মঙ্গলবার কলকাতার ইডি আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে। শান্তনু সিন্হা বিশ্বাস, সোনা পাপ্পু এবং জয় কামদার মিলে একটা চক্র গড়ে তুলেছিলেন বলে আদালতে দাবি করেছে ইডি।             

জিজ্ঞাসাবাদের পর যে তথ্য হাতে আসে ED'র, সেই সূত্র ধরে শুক্রবার কোমোর বেঁধে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় সংস্থা। কলকাতার রয়েড স্ট্রিট, চক্রবেড়িয়া এবং বালিগঞ্জ-কসবা এলাকায় হানা দিয়েছেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনীও। সূত্রের খবর, রয়েড স্ট্রিটের একটি হোটেলেও চলছে তল্লাশি। নথিপত্র সহ হোটেলের মালিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।                       

আরও পড়ুন - অবশেষে ED-র হাতে গ্রেফতার সোনা পাপ্পু! জমি প্রতারণা ও তোলাবাজির গুরুতর অভিযোগ

কীভাবে প্রকাশ্যে আসে সোনা পাপ্পুর নাম?                     

জমি প্রতারণা, তোলাবাজির বিভিন্ন মামলায় প্রথম প্রকাশ্যে আসে সোনা পাপ্পুর নাম। ED-র তরফে তাঁকে ৫ বার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন সোনা পাপ্পু। প্রায় সাড়ে ৩ মাস ফেরার ছিলেন সোনা পাপ্পু! তবে পুলিশের খাতায় কলমে ফেরার থাকলেও, দিব্যি ফেসবুক লাইভ করছিলেন সোনা পাপ্পু। তবে তিনি দাবি করেছিলেন যে তিনি বাড়িতেই ছিলেন। পাশাপাশি তিনি আরও বলেছিলেন, তাঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, তা সবই মিথ্যা এবং ভিত্তিহীন। জমি প্রতারণা আর তোলাবাজির মতো ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তবে তদন্তে সহযোগীতা করার জন্যই তিনি নিজে গিয়েছিলেন ED-র অফিসে। অবশেষে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন তিনি। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget