এক্সপ্লোর

Sona Pappu Arrested: অবশেষে ED-র হাতে গ্রেফতার সোনা পাপ্পু! জমি প্রতারণা ও তোলাবাজির গুরুতর অভিযোগ

Sona Pappu News: বারে বারে সমন পাঠিয়েও কোনো লাভ হয়নি। আজ সকালেই ইডি দফতরে আসেন সোনা পাপ্পু

কলকাতা: অবশেষে গ্রেফতার, সোনা পাপ্পু! দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে আজ, ED-র হাতে গ্রেফতার সোনা পাপ্পু। জমি প্রতারণা, তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পুকে। প্রায় সাড়ে ৩ মাস ফেরার ছিলেন সোনা পাপ্পু! তবে পুলিশের খাতায় কলমে ফেরার থাকলেও, দিব্যি ফেসবুক লাইভ করছিলেন সোনা পাপ্পু। এমনকি আজ সকালে ED দফতরে আসার সময় ও এবিপি আনন্দের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে সোনা পাপ্পু দাবি করেছিলেন, তিনি এতদিন বাড়িতেই ছিলেন। আজ সকালে তিনি নিজেই আসেন ইডি দফতরে। দীর্ঘদিন ধরে পুলিশ খোঁজ পায়নি যাঁর, পালাবদলের পরেই পাকড়াও করা হল তাঁকে! ইডির অভিযোগ, কাগজ কলমে বেপাত্তা ছিলেন তিনি। বারে বারে সমন পাঠিয়েও কোনো লাভ হয়নি। আজ সকালেই ইডি দফতরে আসেন সোনা পাপ্পু। এরপরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় তাঁকে। ইডির অভিযোগ, তদন্তে সহযোগীতা করছিলেন না সোনা পাপ্পু।

কোন সূত্রে উঠে আসে সোনা পাপ্পুর নাম?

এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, জয় কামদার এবং শান্তনু সিন্হা বিশ্বাস। সেই একই মামলায় উঠে এসেছিল, সোনা পাপ্পুর নাম। ED-র তরফে তাঁকে ৫ বার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন সোনা পাপ্পু। পুলিশের খাতায় 'ফেরার' তিনি। তবে তাঁকে ফেসবুক লাইভ করতে দেখা গিয়েছে। আজ সকালে সোনা পাপ্পু নিজেই ইডি দফতরে আসেন। সেই সময়ে তিনি জানান, তিনি মোটেই লুকিয়ে ছিল না। ফেরার ও ছিলেন না। তিনি নিজের বাড়িতেই ছিলেন। পাশাপাশি তিনি আরও বলেছিলেন, তাঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, তা সবই মিথ্যা এবং ভিত্তিহীন। জমি প্রতারণা আর তোলাবাজির মতো ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তবে তদন্তে সহযোগীতা করার জন্যই তিনি নিজে এসেছেন ED-র অফিসে।

আগামীকাল আদালতে পেশ সোনা পাপ্পুকে

অন্যদিকে আজ রাতে সোনা পাপ্পুকে গ্রেফতার করার পরে, ইডির তরফ থেকে জানানো হয়েছে। তদন্তে সহযোগীতা করছিলেন না সোনা পাপ্পু। এড়িয়ে যাচ্ছিলেন সমস্ত প্রশ্নই। এমনকি জয় কামদার, শান্তনু সিন্হা বিশ্বাসের সঙ্গে যাবতীয় কাজের কথাও অস্বীকার করছিলেন তিনি। অবেশেষে গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পুকে। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে। সোনা পাপ্পুকে আদালতে পেশ করার সময়ে, ইডি কী কী চার্জ গঠন করে এখন সেইদিকেই নজর রয়েছে প্রত্যেকেরই। 

আরও পড়ুন: Damayanti Sen: মমতার তত্ত্ব না মেনে সত্যি কথা বলাতেই 'শাস্তি' পেয়েছিলেন দময়ন্তী সেন? কী ঘটেছিল পার্কস্ট্রিটে?

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
Kolkata News : নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget