এক্সপ্লোর

Sushil Mohta: মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতার বাড়ি ও অফিসে তল্লাশি ED-র, শহরের সাতটি জায়গায় হানা

Merlin Group Raided: মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতার বাড়ি-অফিসে তল্লাশি ED-র। কলকাতায় একটি প্রজেক্টের নামে কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ।

কলকাতা: মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতার বাড়ি-অফিসে তল্লাশি ED-র। মার্লিন গ্রুপের একাধিক ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি। কলকাতায় একটি প্রজেক্টের নামে কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ মার্লিন গ্রুপের বিরুদ্ধে। আলিপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড, সল্ট লেক-সহ কলকাতার সাতটি জায়গায় তল্লাশি ED-র। প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলায় এর আগে সুশীল মোহতার বিরুদ্ধে চার্জশিট দায়ের হয়েছিল। (Merlin Group Raided)

কলকাতার বড় ডেভলপার হিসেবে নামডাক রয়েছে মার্লিন গ্রুপের। বুধবার সকাল থেকে একসঙ্গে সাতটি জায়গায় তল্লাশি শুরু হয়। প্রিন্স আনোয়ার শাহ রোডে মার্লিনের অফিসের বাইরে এদিন পৌঁছয় এবিপি আনন্দ। সেখানে পৌঁছে দেখা যায়, ED আধিকারিকদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাইরে। ভিতরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ED সূত্রে জানা যায়, শুধু মার্লিন গ্রুপের অফিস নয়, কর্ণধার সুশীল মোহতা এবং সাকেত মোহতার আলিপুরের বাড়িতেও পৌঁছে গিয়েছেন ED আধিকারিকরা। (Sushil Mohta)

পাশাপাশি, মার্লিন গ্রুপের বিভিন্ন ডিরেক্টরের বাড়িতেও হানা দেন ED আধিকারিকরা। বাগুইআটি থেকে সল্টলেকেও চলে তল্লাশি। এক্ষেত্রে অভিযোগ হল, জাল নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়া হয়। সেই জমি দেখিয়ে প্রতারণারও অভিযোগ রয়েছে। ওই জমি দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করা হয় বলে অভিযোগ। ওই প্রজেক্ট দেখিয়ে কেন কোটি কোটি টাকা তোলা হল, সেই টাকা কোথায় গেল, এতে কোনও প্রভাবশালীর সংযোগ রয়েছে কি না, কোথাও থেকে মদত এসেছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।

অন্য দিকে, রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে ফের তলব করেছে ED.  পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিতকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার CGO কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তাঁকে। গত শুক্রবারই হাজিরা দিতে বলা হয়েছিল সুজিতকে। কিন্তু তদন্তকারীদের সময় চেয়েছিলেন তিনি। সোমবারও হাজিরা দিতে যাননি সুজিত। তাতেই ফের সুজিতকে তলব করা হল। এই মুহূর্তে ভোটের প্রচারে ব্যস্ত সুজিত। 

তবে শুধু সুজিতই নন। রাজ্যের আর এক মন্ত্রীর উপরও নজর রয়েছে ED-র। খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও তলব করা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই তলব করা হয়েছিল তাঁকে। বুধবার CGO কমপ্লেক্সে যেতে বলা হয়েছিল তাঁকে। তদন্তকারীদের কাছে সময় চান রথীনও। এর আগে, জমি দখল মামলায় রাসবিহারির বিধায়ক দেবাশিস কুমারকেও তলব করে ED. নির্বাচনের মুখে দলের নেতা-মন্ত্রীদের তলবে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে তৃণমূল। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বাঁকুড়ায় পুকুরের জল দিয়ে বিরিয়ানি তৈরির অভিযোগ
বাঁকুড়ায় পুকুরের জল দিয়ে বিরিয়ানি তৈরির অভিযোগ
Nepal Update: নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু, ভেসে আসছে স্বজনহারার কান্না
নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু, ভেসে আসছে স্বজনহারার কান্না
Mamata Banerjee:
"অর্ধ-শিক্ষিত-গিরগিটি-লুঠেরার দল” নিশানা মমতার, “কেউ পাত্তা দিচ্ছে না”, পাল্টা নিশানা দেবজিতের
KMC Vote: কলকাতা পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন ভেঙে কি চুরমার ? একলা চলার পক্ষে সওয়াল শমীকের
কলকাতা পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন ভেঙে কি চুরমার ? একলা চলার পক্ষে সওয়াল শমীকের

ভিডিও

North Benhal News: ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, আটকে পড়েছে কাঞ্চনকন্যার মতো ট্রেন
Firhad Hakim : ঠিক কোন অভিযোগে ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি। New Alipore
Ghatal waterlogged | ঘাটালে বন্যা আশঙ্কা, বিপাকে পড়লেন স্থানীয়রা | West Bengal News
Kalighat TMC:অভিষেকের পরে থানায় হাজিরা দিলেন ডেরেক, সুমিত।প্রায়৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।আজ বৈশ্বানরকে তলব
Birbhum News : কোপাই নদীর জল ঢুকে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বর | Weather Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget