এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ‘ফুটফুটে, ফর্সা সাংসদ’, ফের বেলাগাম দিলীপ ঘোষ, জুন মালিয়ার জবাব, ‘বুঝতে পারছি, উনি আমাকে পছন্দ করেন’

Dilip Ghosh Remarks on June Maliah: তৃণমূল সাংসদ জুন মালিয়া সম্পর্কে এ কী মন্তব্য করলেন দিলীপ ঘোষ? খড়গপুরের সভায় তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক।

কলকাতা: নির্বাচন যত এগিয়ে আসছে উত্তাপ ততই বাড়ছে রাজ্য রাজনীতিতে। পাল্লা দিয়ে চলছে আক্রমণ, পাল্টা অক্রমণ, অপশব্দের প্রয়োগও। বিজেপি-র  প্রাক্তন রাজ্য সভাপতি তথা এবারে খড়গপুরের প্রার্থী দিলীপ ঘোষও সেই তালিকায় নাম লেখালেন। তৃণমূল সাংসদ মালিয়া সম্পর্কে এমন মন্তব্য করলেন তিনি, যাকে যৌনগন্ধী বলা চলে। সেই নিয়ে দিলীপকে পাল্টা আক্রমণ করেছেন জুন। (Dilip Ghosh Remarks on June Maliah)

খড়গপুরের প্রকাশ্য সভা থেকে এমন মন্তব্য করেন দিলীপ। তাঁকে বলতে শোনা যায়, "এখানে ফুটফুটে, ফর্সা একজন সাংসদ হয়েছেন। দেখেছেন? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গিয়েছেন। স্ট্রিট ডান্স হয়েছে মনোনয়নের দিন। দু'জন মিলে নেচেছেন। প্রাক্তন বিধায়ক এবং বর্তমান সাংসদ। ডান্স দেখুন ফ্রিতে, ব্যাস কিছু চাই না।" দিলীপের এমন মন্তব্য দর্শকদের মধ্যে হাসির রোল শোনা যায়। একজন টিপ্পনি করেন, "দাদা খড়কপুরে গঙ্গাজল ছিটোতে হবে।" (West Bengal Assembly Elections 2026)

তবে সেখানেই থামেননি দিলীপ। তিনি আরও বলেন, "টিভিতে দেখতে হয়। মানুষকে দেখা যায় না। পাড়ায় আসেন না। কাদা লাগবে, জল লাগবে। রোদ লাগলে রং কালো হয়ে যাবে। তাই আসেন না।" দিলীপ যদিও সরাসরি নাম নেননি, তবে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াকেই যে তিনি নিশানা করেছেন, তা স্পষ্ট। এই মুহূর্তে দলের হয়ে প্রচারে বেশ সক্রিয় জুন। খড়গপুরেও প্রচারে যান তিনি। 

দিলীপের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জুন বলেন, "এই কথাগুলি যখন বলেছেন উনি, বৌদি ছিলেন পাশে? দিলীপপদাকে আমি যথেষ্ট সম্মান করি। ওঁর মুখ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি।  উনি যদিও অপমানসূচক কিছু বলেননি। ফুটফুটে, ফর্সা বলেছেন। উনি এর আগেও বলেছেন, জুন মালিয়াকে সুন্দর দেখতে। আমি বুঝতে পারছি, দিলীপদা আমাকে পছন্দ করেন। তবে এইটুকু বলব যে, ডান্স করাতে তো কোনও প্রবলেম নেই। কারণ ওঁদেরই দলের মুখ্যমন্ত্রী, অসমে হিমন্ত বিশ্ব শর্মারথেকে কম ডান্স করেছি আমি। অন্য কিছু বলুন, রাজনৈতিক কিছু বলুন!"

জুন আরও বলেন, "আমি ফুটফুটে ফর্সা বা আমি মনোনয়নের সময় কর্মীদের সঙ্গে জান্স করলাম, এগুলো রাজনৈতিক কথা নয়। দিলীপদার কাছ থেকে এধরনের কথা প্রত্যাশা করি না। উনি একজন পোড় খাওয়া রাজনৈতিক মানুষ। সুতরাং, লড়তে হলে রাজনৈতিক ভাবে লড়ুন।" এই যদিও প্রথম বার নয়। বরাবরই বেলাগাম মন্তব্যের জন্য পরিচিত দিলীপ। এর আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। এবার জুনকে নিশানা করলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget