এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-কে তলব ইডির

ED: ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। বুধবারই অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়তে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। 

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিএ-কে (Personal Assistance) তলব করল ইডির। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিএ সুমিত রায়কে (Sumit Roy) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর। ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। বুধবারই অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়তে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি (Enforcement Directorate)। 

হাজিরা দেননি অভিষেক : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক থেকে শুরু করে তাঁর বাবা-মাসহ স্ত্রীকেও তলব করেছিল ইডি তবে ED-র শেষ বারের তলবে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হাজিরা না দিলেও হাইকোর্টের হুঁশিয়ারির পরই কেন্দ্রীয় এজেন্সির কাছে তাঁদের নথিপত্র পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হাজিরা দিয়েছেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ED সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps And Bounds) সম্পর্কে আরও তথ্য জানতে, ভিষেকের PA সুমিত রায়কেও তলব করেছেন তাঁরা। যার বিরুদ্ধে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়।                                      

টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান : সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতারের পর, গত ২১ অগাস্ট লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছিল ইডি। সূত্রের দাবি, তল্লাশিতে ১ হাজার পাতার নথি উদ্ধার করা হয়। তার প্রেক্ষিতেই অভিষেক ও তাঁর মা, বাবা, স্ত্রী-র (Rujira Banerjee) পাশাপাশি সুমিত রায়কেও তলব করা হয়েছে। এদিকে ED-র তলবের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High court) দ্বারস্থ হয়েছেন অভিষেকের PA. বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি। সোমবার বেলা ১২টায় মামলার শুনানি হবে। ED'র আইনজীবীকে বিচারপতির সুপারিশ, সোমবার সকাল সাড়ে ১০টার বদলে, সুমিত রায়কে যেন বেলা ১২টায় হাজিরা দিতে বলা হয়।                                                           

আরও পড়ুন: Calcutta High Court : রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারি আদালতের, রাজীব সিন্হাকে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget