এক্সপ্লোর

Recruitment Corruption: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের স্ত্রী ও ছেলেকে তলব ইডির

এই সমস্ত অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে ইডি-র দাবি। সেই সূত্রেই অয়ন শীলের স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। 

আবীর দত্ত, কলকাতা: মা-বাবার পর, এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের স্ত্রী ও ছেলেকে তলব করল ইডি। আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। একই দিনে অয়নের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের ২ কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। সূত্রের খবর, অয়নের স্ত্রী কাকলি ও ছেলে অভিষেক শীলের নামে একাধিক সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এই সমস্ত অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে ইডি-র দাবি। সেই সূত্রেই অয়ন শীলের স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। 

বৃদ্ধ মা-বাবা, ঠিক মতো হাঁটা চলা করতে পারেন না। গতকাল অয়নের বাবা-মার ভিসুয়াল - নাইলনের ব্য়াগ নিয়ে হেঁটে যাচ্ছে। ছেলের গুণকীর্তির জন্য়, এই বয়সে ED-র মুখোমুখি হতে হয়েছে অয়ন শীলের বাবা সদানন্দ শীল ও মা অমিতা শীলকে।  বুধবার, প্রচণ্ড গরমের মধ্য়ে সল্টলেকে CGO কমপ্লেক্সে আসতে হয় চুঁচুড়ার বাসিন্দা, বৃদ্ধ দম্পতিকে। আর বৃহস্পতিবার, ED-র মুখোমুখি হলেন, অয়নের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী। 

এদিন সকাল, সাড়ে ১০ টায়, ইডি দফতরে হাজিরা দেন কামারহাটি পুরসভার PWD ডিপার্টমেন্টের সাব অ্য়াসিস্টান্ট ইঞ্জিনিয়ার শ্বেতা। ED আগেই দাবি করেছিল, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের অ্য়াকাউন্ট থেকে এই শ্বেতার অ্য়াকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। অয়নের প্রযোজনা সংস্থার তৈরি ছবিতে কাজ করেছেন শ্বেতা। 

শ্বেতাকে গাড়ি কিনতে সাহায্য় করেছিলেন অয়ন। কামারহাটিতে শ্বেতার যে ফ্ল্য়াট, তার টাকাও অয়ন দেন বলে ED সূত্রে দাবি। সূত্রের খবর, এদিন শ্বেতার কাছে ED-র তরফে জানতে চাওয়া হয়, কেন তাঁকে গাড়ি কিনে দিয়েছিলেন অয়ন? শ্বেতার ফ্ল্য়াট কেনার টাকার উৎস কী? অয়নই কি তাঁকে ফ্ল্য়াটটি কিনে দিয়েছিলেন? অয়নের প্রযোজনা সংস্থায় কীভাবে কাজ পেয়েছিলেন শ্বেতা? অয়ন ঘনিষ্ঠ বলেই কি সুযোগ পেয়েছিলেন তিনি?

কামারহাটি পুরসভায় কীভাবে চাকরি পেয়েছিলেন শ্বেতা? এদিন শ্বেতার সঙ্গে ED-দফতরে আসেন, অয়নেরই সংস্থা, এবিএস ইনফোজোনের এক কর্মী। স্কুল ও পুরসভায় নিয়োগে দুর্নীতিতে একাই ২০০ কোটি টাকা তুলেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল।

একথা আগেই দাবি করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে! নিয়োগ দুর্নীতির তদন্তে,শুক্রবার অয়ন শীলের স্ত্রী কাকলি ও পুত্র অভিষেক শীলকে তলব করেছে ED। পাশাপাশি, ডাকা হয়েছে, অয়নের সংস্থা, এবিএস ইনফো জোনের ২ কর্মীকেও। 

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget