এক্সপ্লোর

TET Scam: টেট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে তলব ED-র, আজ বেলা ১২টায় হাজিরার নির্দেশ

TET Scam Update: আজ বেলা ১২টায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে হাজির হতে হবে CGO কমপ্লেক্সে। 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: টেট দুর্নীতি (TET Scam) মামলায় মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আজ বেলা ১২টায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে হাজির হতে হবে CGO কমপ্লেক্সে (CGO Complex)। 

এবার তলব মানিক ভট্টাচার্যকে

ED-র সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি। যেদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চলছিল, সেদিন একসঙ্গে আরও ১৪টি স্থানে ইডি-র আধিকারিকেরা অভিযান চালান। তার মধ্যেই ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িও। তাঁর বাসস্থান থেকেও বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে  ব্যাঙ্কের নথিপত্রও।

গতকাল এই বিষয় নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু অন্য সমস্ত প্রশ্নেও যেমন জানা যাচ্ছিল যে তিনি সহযোগিতা করছেন না, এক্ষেত্রেও তাইই হয়েছে। সেই কারণেই আরও জিজ্ঞাসাবাদের জন্য আজ মানিক ভট্টাচার্যকেও তলব করেছে ইডি। বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে হাজির দেওয়ার কথা তাঁর। 

ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যকে প্রথমে আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। এরপর প্রয়োজন পড়লে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর সূত্রের। 

আরও পড়ুন: Partha Arpita Investigation : 'ওদের বাড়ির লোক কীভাবে চাকরি পেল', অর্পিতার মামার বাড়ির দিকে স্থানীয়দের আঙুল

গত শুক্রবার, যাদবপুরে মানিক ভট্টাচার্যর দু’টি ফ্ল্যাটে হানা দেন ED-র অফিসাররা। ২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতির মামলায়, ২০ জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, এই দুর্নীতির মামলায়, হাইকোর্টের নির্দেশে মানিককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে CBI।

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget