এক্সপ্লোর

Partha Arpita Investigation : 'ওদের বাড়ির লোক কীভাবে চাকরি পেল', অর্পিতার মামার বাড়ির দিকে স্থানীয়দের আঙুল

অর্পিতার মামার বাড়ির দিকে স্থানীয়দের নজর। হুগলির জাঙ্গিপাড়ার দুর্গাপুজোয় গিয়ে স্থানীয় পুকুরে মাছও ধরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

সোমনাথ মিত্র, হুগলি : হুগলির জাঙ্গিপাড়ার এক গ্রামে মামার বাড়ি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার। সেখানেও তাঁর সঙ্গে বেশ কয়েকবার গিয়েছেন তৃণমূলের মহাসচিব। দুর্গাপুজোয় গিয়ে স্থানীয় পুকুরে মাছও ধরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই নিয়ে এবার মুখ খুলেছেন স্থানীয়রা। কেউ বলছেন ঠিকাদারির ৫ লক্ষ টাকা পাননি, কেউ আবার বলছেন, ওই বাড়ির লোক চাকরি পেল কীভাবে। 

কেউ আবার বলছেন, চড়া গলায় কথা বলতেন অর্পিতা। কারও অভিযোগ, নিজেদের প্রয়োজনে একটা সরকারি কলও ভেঙে দিয়েছিলেন অর্পিতার পরিবার। আগে বলার সাহস ছিল না। কারণ ওঁর সঙ্গে আসতেন পার্থ চট্টোপাধ্যায় ! 

হুগলির জাঙ্গিপাড়ার মথুরাবাটি গ্রামে এই হল অর্পিতা মুখোপাধ্যায়ের মামার বাড়ি। বাড়ির সামনের খোলা জায়গায় হয় দুর্গাপুজো। অর্পিতার মামি বলছেন, এই দুর্গাপুজোয় বেশ কয়েকবার এসেছেন পার্থ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, এই পুকুরেই না কি মাছও ধরতেন তৃণমূলের মহাসচিব!

আরও পড়ুন :

শুনশান নাকতলা, জল্পনা বাড়িয়ে ফেরত দিলেন পরিষদীয় মন্ত্রীর গাড়ি

এই নিয়ে এলাকায় এখন ফিসফাসের শেষ নেই। শুধু মামার বাড়িই নয়, সম্প্রতি সেখানে নতুন একটি বাড়ি করান অর্পিতা। অর্পিতার মামাবাড়ি থেকে দেড়শো মিটার এগোলেই সেই বাড়ি। স্থানীয়দের বক্তব্য, মাটির একটি বাড়ি সম্প্রতি নতুন করে তৈরি করান অর্পিতা। এখানেও বেশ কয়েকবার এসেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি গ্রেফতার হওয়ার পর থেকেই এখন এখানে উত্‍সুক জনতার ভিড়! সেই সঙ্গে স্থানীয়দের মুখে এখন নানা অভিযোগের সুর। 

কেউ কেউ তো স্পষ্ট বলেই দিচ্ছেন, আগে পার্থ সঙ্গে আসতেন, তাই বলার সাহস ছিল না। স্থানীয় বাসিন্দা, স্বপ্না চক্রবর্তী জানালেন, আগে মাটির বাড়ি ছিল, এখন পাকা বাড়ি করেছে। পার্থ এখানে আসতেন। ঘরের ভিতরেও থাকতেন। অর্পিতা বলেছিল, আমাদের জায়গায় গেটটা ভেঙে দিতে হবে। গাড়ি ঢুকবে। একটা সরকারি কলও ভেঙে দিতে হয়েছিল। আগে বলার সাহস ছিল না। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে আসতেন। অনেক ক্ষমতা ছিল, আমরা বুঝতাম ! বলছিলেন স্বপ্না।

এখানেই শেষে নয়, স্থানীয় ওই মহিলা তো প্রশ্ন তুললেন,  ওদের পরিবারের লোক কী করে চাকরি পেল জানি না ! 

এবার শুনুন এলাকার এক ঠিকাদারের কথা। যাঁর বাড়ি থেকে সম্প্রতি টাকার পাহাড় মিলেছে, তিনি নাকি ৫ লাখ টাকা বাকি রেখে দিয়েছেন ঠাকাদারের কাছে। শ্রীকান্ত আড়ু জানালেন, ' ১৭০০ টাকা স্কোয়ারফিটের কথা হয়েছিল। পরে কমে যায়। ১০ লক্ষ পেয়েছি। ৫ লক্ষ এখনও বাকি। ওর দাদাকে বলেছি। ' 

চাঞ্চল্যকর দাবি করেছেন সেখানকার বিজেপি নেতাও। 'দিনের আলোয় ৭-৮ বার এসেছিলেন। রাতের অন্ধকারেও আসতেন অর্পিতা-পার্থ। এখানকার ছেলেমেয়েরা দেখা করতে আসত। আমাদের ধারণা, এখান থেকেও টাকা সংগ্রহের কাজ হত। '

যদিও সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন অর্পিতার মামি। তাঁরা নাকি শুধুই জানতেন, ভাগ্নি অভিনয় করেন ! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget