এক্সপ্লোর

Sujaykrishna Bhadra Update: কালীঘাটের কাকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠনে জোকা ESI হাসপাতালেই আস্থা ED-র

Sujaykrishna Bhadra Update: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর চিকিৎসায়, মেডিক্যাল বোর্ড গঠনের জন্য বৃহস্পতিবারই ED-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

প্রকাশ সিনহা, কলকাতা: কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনে জোকা ESI হাসপাতালেই আস্থা ইডি-র। সূত্রের খবর, কেন্দ্রীয় হাসপাতালকে চিঠি দিয়ে মেডিক্যাল বোর্ড গড়ার অনুরোধ জানানো হয়েছে। কালীঘাটের কাকুর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি এসএসকেএম থেকে সংগ্রহ করে পাঠানো হয়েছে জোকা ESI-তে। এর আগে এই হাসপাতালেই পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃতদের মেডিক্যাল পরীক্ষা হয়েছে। সুজয়কৃষ্ণর মেডিক্যাল বোর্ডেও জোকা ESI-এর চিকিৎসকদেরই রাখতে চায় ইডি। কেন্দ্রীয় হাসপাতাল জানিয়েছে, ইতিমধ্যেই তারা মেডিক্যাল বোর্ড গঠনের প্রস্তুতি শুরু করেছে।

মেডিক্যাল বোর্ড গঠনে জোকা ESI হাসপাতালেই আস্থা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর চিকিৎসায়, মেডিক্যাল বোর্ড গঠনের জন্য বৃহস্পতিবারই ED-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এব্য়াপারে, জোকা ESI হাসপাতালেই আস্থা রাখছে ED। সূত্রের খবর, কেন্দ্রীয় হাসপাতালকে চিঠি দিয়ে মেডিক্যাল বোর্ড গড়ার অনুরোধ জানানো হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি SSKM থেকে সংগ্রহ করে, জোকা ESI হাসপাতালে পাঠানো হয়েছে বলে ED সূত্রে খবর।

কালীঘাটের কাকুর ধমনীতে ব্লকেজ রয়েছে, বাইপাস সার্জারি করাতে হবে, এই কারণ দেখিয়ে সম্প্রতি, অন্তর্বর্তী জামিনের আবেদন করেন, সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী। কিন্তু জামিনের আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। এরপর, হাইকোর্টের দ্বারস্থ হন কালীঘাটের কাকু। এপ্রসঙ্গে বিচারপতি বলেন, SSKM তো আছেই। এখানকার অন্য়তম সেরা হাসপাতাল। তখন কালীঘাটের কাকুর আইনজীবী বলেন, সুজয়কৃষ্ণ ভদ্র নির্দিষ্ট একজন চিকিৎসককে দেখাতে চান। তখন বিচারপতি ফের প্রশ্ন করেন, কালীঘাটের কাকু কি এই চিকিৎসককে আগে দেখিয়েছেন? বা এই চিকিৎসকের অধীনেই কি তিনি চিকিৎসাধীন? তার অন্তত একটা প্রেসক্রিপশন দেখান।

তখন, সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী বলেন, "প্রেসক্রিপশন নেই। এটা একটা জরুরি পরিস্থিতি। আমার মক্কেল (সুজয়কৃষ্ণ ভদ্র) তাঁর পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা করাতে চান।'' এদিকে, ইডির আইনজীবী বলেন, "বাইরে চিকিৎসার অনুমতি দিলে সমাজের কাছে কী বার্তা যাবে?  যদি অভিযুক্ত ধনী হয় তাহলে যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে পারবে, আর গরিব হলে পারবে না। SSKM হাসপাতালের চিকিৎসা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু, যখনই রাজনৈতিক বিষয় আসে তখনই মেডিক্যাল রিপোর্ট নিয়ে সংশয় তৈরি হয়।'' এরইমধ্য়ে সুজয়কৃষ্ণ ভদ্রর বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা আছে কিনা, সেই প্রশ্নও তোলেন ইডির আইনজীবী। এরপরই, ED-কে মেডিক্য়াল বোর্ড গঠনের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, বিচারপতি জানান, সেই রিপোর্ট দেখেই আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে জোকা ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্য়ায় সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃতদের মেডিক্য়াল পরীক্ষা হয়েছে। এবার, সুজয়কৃষ্ণর মেডিক্যাল বোর্ডেও জোকা ESI-এর চিকিৎসকদেরই রাখতে চায় ইডি। সূত্রের খবর, কেন্দ্রীয় হাসপাতাল ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ড গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বুধবারের মধ্য়ে তাদের এব্য়াপারে রিপোর্ট দেওয়ার কথা।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সম্ভবত বুধবার হাসপাতাল থেকে ছাড়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget