এক্সপ্লোর

Anubrata Mondal: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নিতে চায় ইডি

ইডি সূত্রে খবর, সময়ের অভাবে আজ পেশ করা সম্ভব না হলে, রাতে ইডি-র সদর দফতরে রাখা হবে অনুব্রতকে। এর পাশাপাশি, দিল্লিতে নিয়ে যাওয়ার পর ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নিতে চায় ইডি। সূত্রের খবর, রাত ৮টা নাগাদ অনুব্রতকে পেশ করার জন্য রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারকের কাছে সময় চাওয়া হয়েছে। বিচারকের বাড়িতেই অনুব্রতকে হাজির করা হবে। ইডি সূত্রে খবর, সময়ের অভাবে আজ পেশ করা সম্ভব না হলে, রাতে ইডি-র সদর দফতরে রাখা হবে অনুব্রতকে। এর পাশাপাশি, দিল্লিতে নিয়ে যাওয়ার পর ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। নিয়ে যাওয়া হবে সফদরজং অথবা রাম মনোহর লোহিয়া হাসপাতালে। 

গরুপাচার মামলায় গতবছরের ১১ অগাস্ট, রাখিবন্ধনের দিন গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। ৭ মাস পর, আজ দোলের দিন দিল্লি যাত্রার সম্ভাবনা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। সকাল ৬টা ৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রত মণ্ডলকে। জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। এরপর অনুব্রতকে নিয়ে কনভয় রওনা দেয় কলকাতার দিকে। জেল থেকে অনুব্রতকে এসকর্ট করে কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশের। কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে আজই ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার। 

অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে দীর্ঘদিন ধরেই জট ছিল। শেষমেশ সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক জানান, আসানসোল জেল কর্তৃপক্ষই অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাবেন। জেল থেকে এসকর্ট করবে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পর, ইডি হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবেন জেল কর্তৃপক্ষ। এর আগে, শনিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেও, রবিবারও অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে জট কাটেনি। কে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাবে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে, কে তাঁকে দিল্লি কে নিয়ে যাবে, তা নিয়ে, দিনভর টানাপোড়েন চলে জেল কর্তৃপক্ষ, আসানসোল কমিশনারেটের পুলিশ ও কেন্দ্রীয় সরকারি সংস্থা ED-র মধ্যে।

সেই প্রেক্ষিতে সোমবার, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হন জেল কর্তৃপক্ষ। আদালতে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী ও বীরভূমের তৃণমূল সভাপতির আইনজীবী। আদালত জানায়, জেল কর্তৃপক্ষই অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাবেন। আসানসোলের বিশেষ  সিবিআই আদালত নির্দেশ দেওয়ার পরই, সোমবার দুপুরে ইডিকে মেল করেন আসানসোল জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: West Burdwan: বেআইনি ভাবে বসানো হচ্ছে সাবমার্সিবল পাম্প! ভূগর্ভস্থ জল লুঠের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget