এক্সপ্লোর

West Burdwan: বেআইনি ভাবে বসানো হচ্ছে সাবমার্সিবল পাম্প! ভূগর্ভস্থ জল লুঠের অভিযোগ

টাকা-গয়না লুঠের অভিযোগ নতুন নয়। কিন্তু, জল লুঠ! হ্য়াঁ, এবার এমনই অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পুরআইন উড়িয়ে একাধিক ওয়ার্ডে বেআইনি ভাবে বসানো হচ্ছে সাবমার্সিবল পাম্প (Pump)। রমরমিয়ে চলছে ভূগর্ভস্থ জল লুঠ। তার জেরে এলাকায় জলের স্তর নামছে। দেখা দিচ্ছে জলসঙ্কট। এমনই অভিযোগ উঠেছে দুর্গাপুর পুরসভার একাধিক এলাকায়। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

জল লুঠের অভিযোগ: টাকা-গয়না লুঠের অভিযোগ নতুন নয়। কিন্তু, জল লুঠ! হ্য়াঁ, এবার এমনই অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। বেনাচিতি বাজার লাগোয়া একাধিক ওয়ার্ডে গেলেই চোখে পড়বে এই দৃশ্য, যেখানে নতুন বাড়িতে বসানো হয়েছে সাবমার্সিবল পাম্প। আর এতেই জলসঙ্কটের অশনি সঙ্কেত দেখছেন দুর্গাপুর পুরএলাকার ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বড় অংশ। তাঁদের অভিযোগ, পুরআইন উড়িয়ে বেআইনিভাবে বোরিং করে ভূগর্ভস্থ জল কার্যত লুঠ করা হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, এই প্রবণতার ফলে, এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। দুর্গাপুর পুরসভার এলাকার বাসিন্দা কল্যাণ চক্রবর্তী বলেন, “বোরিং মিউনিসিপ্যালিটি অ্যালাউ করে না। কীভাবে করছে না বুঝি না। এরা পারমিশন করে না। একজনের দেখে অন্যরাও করছে। জলসঙ্কট শুরু হবে। কালীনগরে অলরেডি শুরু হয়েছে। জলের লেয়ার নেমে যাচ্ছে। কুয়োতে জলই নেই।’’

৫ সেপ্টেম্বর তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভার মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে ৪৩ ওয়ার্ডের দুর্গাপুর পুরসভার দায়িত্ব সামলাচ্ছে ৫ সদস্যের পুরপ্রশাসকমণ্ডলী। বিদায়ী মেয়র, ডেপুটি মেয়র ও ৩ জন বিদায়ী মেয়র পারিষদ রয়েছেন ওই প্রশাসকমণ্ডলীতে। ভূগর্ভস্থ জল লুঠের অভিযোগ সামনে আসতেই শাসক শিবিরকে নিশানা করেছে বিরোধীরা। ওই বিদায়ী বিজেপি কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, “৪৩টা ওয়ার্ডের জন্য় ৪৩টা প্রতিনিধি চাই। তা না করে ৫ জন সদস্য নিয়ে পুরসভা চলছে। এরা আসলে বুঝে গিয়েছে, ওয়ানডে ম্যাচ খেলব। মানুষের ভোটে নয়, রিগিং করে যে কোনও ভাবে জিতে যাব। তাই মানুষের কাজ করার দায়বদ্ধতা নেই।’’ সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “নগরোন্নয়ন সম্পর্কে কোনও ধারণা নেই। উদ্দেশ্য শুধু কাটমানি খাওয়া।’’

এলাকাবাসীর অভিযোগ ও জলসঙ্কটের বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর ও বিদায়ী মেয়র পারিষদ স্বাস্থ্য। দুর্গাপুর পুরসভার বিদায়ী মেয়র পারিষদ রাখি তিওয়ারি বলেন, “ যিনি জল দফতর দেখছেন সেই বিপ্লব লাহার সঙ্গে কথা হয়েছে। কর্পোরেশন অবশ্যই স্টেপ নেবে। কে কী বলছে, আমাদের কোনও মাথাব্যথা নেই। মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। সব দিক নদরে রেখে কাজ করছি।’’ পুর কর্তৃপক্ষের আশ্বাসের পর বেআইনি বোরিং রুখতে কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।

আরও পড়ুন: Nadia News: পুলিশের উপর হামলা, ছোড়া হল বোমাও! কালীগঞ্জে আহত ওসি-সহ ৫ পুলিশকর্মী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget