এক্সপ্লোর

Job Seekers: কবে কাটবে নিয়োগ জট? চতুর্থ বৈঠকেও মিলল না আশার আলো

Job Seekers Protest: শিক্ষামন্ত্রীর সঙ্গে SLST চাকরিপ্রার্থীদের চতুর্থ বৈঠকেও দেখা গেল না আশার আলো।

কলকাতা: অপেক্ষারত SLST-র চাকরিপ্রার্থীদের নিয়োগ নির্ভর করবে আদালতের নির্দেশের উপর। সোমবার অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে বৈঠকের পর জানালেন ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রথম দফায় চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সমাধান সূত্র খুঁজতে কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে হাইকোর্টে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ফের বৈঠকে কুণাল ঘোষ ও ব্রাত্য বসু: শিক্ষামন্ত্রীর সঙ্গে SLST চাকরিপ্রার্থীদের চতুর্থ বৈঠকেও দেখা গেল না আশার আলো। প্রথমে শিক্ষা সচিব, শিক্ষা দফতরের আইনজীবী ও ৪ চাকরিপ্রার্থীর উপস্থিতিতে বৈঠক, এবং তারপর অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে বৈঠকের পর আদালতের নির্দেশের উপর নিয়োগ নির্ভর করবে বলে সাফ জানালেন ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। এদিন শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের দিক থেকে প্রস্তুতি প্রায় সাড়া। মহামান্য আদালত, যে কোর্টে বিচারাধীন সেখানে রায় পেলে, ইতিবাচক রায় পেলে আমরা কাজে নেমে পড়তে পারব।’’ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “জরুরি ভিত্তিতে দ্রুততার সঙ্গে কোর্টে একটি শুনানি চলছে। জরুরি ভিত্তিতে চলছে। ফলে আশা করা যাচ্ছে এর ফয়সালা দ্রুত হবে।’’

নিয়োগ জটের জন্য় অবসরপ্রাপ্ত বিচারপতি ও সদ্য় বিজেপিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের দিকেও আঙুল তুলেছেন তাঁরা। ব্রাত্য বসু বলেন, “বিজেপি নেতার হওয়ার পর সাক্ষাৎকারে বলেছেন রায় দিয়েছেন বিচারক হিসেবে। রাজনৈতিক প্রভাব ছিল না। এই কথাটা যে কতটা অমূলক, এই কথাটা যে কতটা ভিত্তিহীন তা শুধুমাত্র এদের রায়টা দেখলেই বোঝা যায়।’’ তৃণমূল নেতা কুণাল ঘোষের কথায়, “হাইকোর্টের মহামান্য় বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, তিনি এটার সমাধানের বদলে SSC-র একটা পিটিশনের উপর তিনি ইচ্ছা করলে সেই সময় এই নিয়োগটাকে সবুজ সঙ্কেত দিয়ে দিতে পারতেন। কিন্তু, সেটা তিনি না দিয়ে CBI ডাকতে গিয়ে এমন সব রায় লিখে গেছেন যে আইনি জটে জড়িয়ে গেছে গোটা বিষয়টা। এদের চাকরিটা আটকে গেছে।’’

কবে কাটবে নিয়োগ জট? নিয়োগের দাবিতে ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে গাঁধী মূর্তির নিচে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন SLST-র নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। দুর্নীতির জেরে একাধিক চাকরি বাতিল হয়েছে। নতুন নিয়োগও হয়েছে। কিন্তু, চাকরি পাননি SLST-র অন্দোলনরত চাকরিপ্রার্থীরা। এদিন এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা অপেক্ষায় আছি যে এই উত্তরটা যাতে পসিটিভ দেখতে পাই। যেহেতু মাননীয় মুখ্য়মন্ত্রী পুনরায় আমাদের বিষয়ে প্রচেষ্টা করার জন্য় বলেছেন, নির্দেশ দিয়েছেন। মাননীয় শিক্ষামন্ত্রী নিজে উদ্য়োগ নিয়ে এজির সঙ্গে বৈঠক করতে গেছেন। এতগুলো চেষ্টা ব্য়র্থ হতে পারে না।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: TMC: অভিষেকের সভার আগেই প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল, জলপাইগুড়িতে পদত্যাগের হিড়িক

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget