এক্সপ্লোর

TMC: অভিষেকের সভার আগেই প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল, জলপাইগুড়িতে পদত্যাগের হিড়িক

Jalpaiguri News: ১৪ মার্চ ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে নির্বাচনী সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরমে। জলপাইগুড়িতে পদত্যাগের হিড়িক। পদত্যাগের সিদ্ধান্ত একাধিক পদাধিকারীর।

জলপাইগুড়িতে পদত্যাগের হিড়িক: গতকালই ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে প্রার্থীতালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে জেলায় প্রথম সভা করতে আসছেন তিনি। আগামী ১৪ মার্চ সভা করার কথা তাঁর। তার আগেই প্রকাশ্যে তৃণমূল অন্তর্দ্বন্দ্ব। আগামীতে দল কোনো ব্যবস্থা না নিলে বড় সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পদাধিকারীরা। ১৪ মার্চ ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে নির্বাচনী সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধায়। ঠিক তার আগে এক ঝাঁক তৃণমূল নেতাদের পদত্যাগের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভের কারণেই এই সিদ্ধান্ত বলে দাবি তৃণমূল নেতাদের।

দলীয় পদ থেকে পদত্যাগীদের তালিকায় রয়েছেন

  • জলপাইগুড়ি জেলা তৃণমূলের সম্পাদক সমীরণ চৌধুরী (প্রবীর)
  • ময়নাগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের জেলা কমিটির সদস্য অমিতাভ চক্রবর্তী (মিতু)
  • ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূলের সম্পাদক অপু রাউত
  • জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি ও ময়নাগুড়ি টাউন ব্লকের তৃনমূল সদস্য শ্যামল দত্ত
  • ময়নাগুরি টাউন ব্লকের তৃণমূলের সম্পাদক সুনীল সরকার

গতকাল মার্চ ব্রিগেডে জনগর্জন সভার পর উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় আরও ৫টি সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকেই শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার। ১৪ মার্চ জলপাইগুড়ি,১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, ১৮ মার্চ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, ২০ মার্চ উত্তর ২৪ পরগনার বসিরহাট, এবং ২২ মার্চ পূর্ব বর্ধমানে সভা করবেন তিনি।

তৃণমূল থেকে বিজেপিতে: এদিকে নন্দীগ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় ৫০০ পরিবার। সূত্রের খবর, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের নন্দীগ্রাম, হরিপুর, সামসাবাদ, ভেকুটিয়া, মহম্মদপুর, কেন্দেমারী, দাউদপুর, কালিচরণপুর অঞ্চল থেকে আসা ৫০০ সংখ্যালঘু TMC নেতা কর্মী বিজেপিতে যোগদান করেছেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল।             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Supreme Court: হাইকোর্টের নির্দেশ বহাল, সন্দেশখালি-মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget