এক্সপ্লোর

Egra Incident : বীভৎস বিস্ফোরণের রেশ না-কাটতেই এগরায় ফের পরিতক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমান বারুদ

এরইমধ্য়ে এগরার জামগাঁ গ্রামে একটি পরিতক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমান বারুদ। প্রশাসনের তরফে ঘিরে রাখা হয়েছে বাড়িটি।  

এগরা : বীভৎস বিস্ফোরণ! যা প্রাণ কেড়েছে ৮ জনের।  এগরার খাদিকুলে  ( Khadikul ) এখন কান পাতলেই স্বজনহারার হাহাকার! স্বয়ং কলকাতা হাইকোর্টের ( Calcutta Highcourt )  বিচারপতিও বিস্ফোরণকাণ্ডের ছবি দেখে শিউরে উঠেছেন! এই পরিস্থিতিতে বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্য়েই ১০০ দিনের কাজ ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে টেনেছে তৃণমূল। এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এরইমধ্য়ে এগরার জামগাঁ গ্রামে একটি পরিতক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমান বারুদ। প্রশাসনের তরফে ঘিরে রাখা হয়েছে বাড়িটি।  

এগরাকাণ্ডে ৮ জনের প্রাণ যাওয়ার পর হুঁশ ফিরেছে পুলিশের। এবার জেলায় জেলায় বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। কোথায় কোথায় বেআইনি বাজি তৈরির কারবার চলছে? তার খোঁজে চণ্ডীতলা, খানাকুল-সহ হুগলি জেলার আনাচেকানাচে হানা দেয় পুলিশ।

এর মধ্যে শুধু চণ্ডীতলা এলাকা থেকেই বাজেয়াপ্ত করা হয় প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ বাজি। খানাকুল থেকেও উদ্ধার করা হয় প্রচুর নিষিদ্ধ বাজি। বৃহস্পতিবার বীরভূমের নলহাটি থানার অভিযানে বাজেয়াপ্ত হয় ৭২০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি।
গোপন সূত্রে খবর পেয়ে, এদিনই লাভপুরের পূর্ণা গ্রামে অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১০০ কেজি বাজির মশলা!

কিন্তু বিরোধীদের প্রশ্ন হল, এই অবৈধ বাজি কারবার তো বহুদিন ধরেই চলছে, তাহলে ৮ জনের প্রাণ যাওয়ার পর কেন প্রশাসনের হুঁশ ফিরল? এগরাকাণ্ডের জেরে কয়েকদিন তৎপর হওয়ার পর আবার নীরব হয়ে যাবে না তো প্রশাসন? প্রশ্নটা থেকেই যাচ্ছে । 

অন্যদিকে শুক্রবারই এগরার খাদিকুল বিস্ফোরণকাণ্ডের ৩ দিনের মাথায় মৃত্য়ু হল মূল অভিযুক্ত ভানু বাগের। কটকের রুদ্র হাসপাতালে গতকাল রাত ২ টো ৪০-এ নাগাদ মৃত্য়ু হয় বেআইনি বাজি কারখানার মালিকের। মঙ্গলবার এই ভানুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরকাণ্ডে প্রাণ হারায় ৮ জন। ঝলসে যান ভানুও। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই অবস্থাতেই ছেলে আর ভাইপোর সঙ্গে পাশের রাজ্য ওড়িশায় পালান এগরার বাজি-বাদশা! প্রায় ২৭০ কিলোমিটার দূরে, কটকের রুদ্র হাসপাতালে ভর্তি করা হয় ভানুকে। গতকালই ভানুকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, রাত সাড়ে ১২টায় চিকিৎসকদের নিয়ে সিআইডির টিম যায় স্টেটমেন্ট রেকর্ড করার জন্য়। কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিলেন না অভিযুক্ত। এর ২ ঘণ্টা পরই মৃত্য়ু হয় ভানুর।  

মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর। ক্লিক করুন  : wb10.abplive.com 


Egra Incident : বীভৎস বিস্ফোরণের রেশ না-কাটতেই এগরায় ফের পরিতক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমান বারুদ

 

 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget