এক্সপ্লোর

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

৪ হাজার মিটার উচ্চতায় আচমকাই তুষারঝড়ে নিখোঁজ হয়ে যান ওই অভিযাত্রী দলের অধিকাংশ সদস্য । পরে ৪ জন ফিরে এলেও বাকিদের খোঁজ নেই।


পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে পাহাড়ের তুষারঝড়ে নিখোঁজ হয়ে গেলেন একই অভিযাত্রী দলের মোট ৮ সদস্য। এর মধ্যে ৫ জনের বাড়ি এ রাজ্যের বাঁকুড়া জেলায়। নিখোঁজ অভিযাত্রীদের নাম তাপস বাউরী,  রতন ঘোষ, রিন্টু মন্ডল, উদয় ঘোষ ও মনোজ খাওয়াস। এর মধ্যে প্রথম ৪ জনের বাড়ি বাঁকুড়ার শালবনী গ্রামে। মনোজ খাওয়াসের বাড়ি বাঁকুড়ার কেশরা গ্রামে। অপর ৩ নিখোঁজ অভিযাত্রীর মধ্যে ২ জনের বাড়ি উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ ও ১ জনের বাড়ি উত্তরাখণ্ডের উত্তরকাশিতে। সময় যত গড়াচ্ছে ততই নিখোঁজ অভিযাত্রীদের পরিবারগুলিতে বাড়ছে উদ্বেগ। 

ওই পর্বতারোহী দলে মোট ১২ জন অভিযাত্রী ছিলেন। দলটির উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে কেদারতাল পর্যন্ত ট্রেকিং করার কথা ছিল। নির্দিষ্ট দিনে  গঙ্গোত্রীর বেস ক্যাম্প থেকে দলটি রওনাও দেয়।   যাওয়ার পথে ৪ হাজার মিটার উচ্চতায় আচমকাই তুষারঝড়ে নিখোঁজ হয়ে যান ওই অভিযাত্রী দলের অধিকাংশ সদস্য । পরে  ৪ জন ফিরে এলেও বাকিদের খোঁজ নেই।

ফিরে আসতে সক্ষম হওয়া ৪ জনের কাছে খবর পেয়ে  উদ্ধারকাজে নামে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ড সিভিল অ্যভিয়েশান ডেভলপমেন্ট অথোরিটির হেলিকপ্টারের সাহায্যে উত্তরাখণ্ড রাজ্যের এসডিআরএফ টিম গত ২ দিন ধরে হিমালয়ের নির্দিষ্ট ওই স্থানে তল্লাশি চালালেও এখনো নিখোঁজ ৮ জনের কোনও খোঁজ মেলেনি।

উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, উচ্চ হিমালয়ের দুর্ঘটনাস্থলে আবহাওয়া প্রতিকূল থাকায় মাঝেমধ্যেই তল্লাশি অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে। এদিকে সময় যত যাচ্ছে , ততই নিখোঁজ অভিযাত্রীদের পরিবারগুলিতে বাড়ছে উদ্বেগ। প্রশাসনের তরফে পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।   

এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি একটি এক্স পোস্টে লিখেছেন, ' আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে উত্তরাখণ্ড সরকার এবং সেই রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী সবসময় যোগাযোগ রাখছে।  ...  প্রশাসন এই কঠিন সময়ে সম্ভাব্য সব ধরনের লজিস্টিক ও মানসিক সহায়তা প্রদানের করবে।  বাঁকুড়ার দুর্দশাগ্রস্ত পরিবারগুলির পাশে আছে আমাদের সরকার। ' 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget