এক্সপ্লোর

Jalpaiguri News: রেললাইনে দাপাল দলছুট হাতি, আতঙ্কের হিমস্রোত বানারহাটে

Elephant Wanders: গত কাল চা বাগানে এক অন্তঃসত্ত্বা হস্তিনীর দাপাদাপি দেখেছিল আলিপুরদুয়ার। এবার রেললাইনের এক দলছুট হাতির দাপাদাপি দেখল বানারহাটের মানুষ।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গত কাল চা বাগানে এক অন্তঃসত্ত্বা হস্তিনীর দাপাদাপি দেখেছিল আলিপুরদুয়ার (alipurduar)। এবার রেললাইনের এক দলছুট হাতির (elephant) দাপাদাপি দেখল বানারহাটের (banarhat) মানুষ। ঘটনায় আতঙ্কের হিমস্রোত বাসিন্দাদের মধ্যে। 

কী দেখা গেল?
রবিবার সকাল। হঠাতই একটি হাতি মরাঘাট এলাকায় ঢুকে বানারহাট কার্তিক ওঁরাও হিন্দি গভর্নমেন্ট কলেজের পাশে দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ভিড় জমান এলাকার বহু মানুষ। পথচলতি নিত্যযাত্রী ও পর্যটকদের মধ্যে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। কিন্তু দিনের বড় সময় যে ভাবে হাতিটি দাপাদাপি করেছে, তাতে আতঙ্কও ছড়িয়ে পড়ে বড় অংশের মধ্যে। তিন-তিনটি চা বাগান, রেললাইন, জাতীয় সড়ক, রাজ্য সড়ক পেরিয়ে বানারহাট কার্তিক ওঁরাও হিন্দি গর্ভনমেন্ট কলেজের পাশে আসা ও রেতির জঙ্গল থেকে মরাঘাট জঙ্গলে ফেরার গোটা পর্বে সে যা করেছে, তা অনেকেই ভুলতে পারছেন না। সব মিলিয়ে যথেষ্ট ভয়ের পরিবেশ ছিল ওই এলাকায়। 

হস্তিনী-মৃত্যু...
গত কাল মারা যাওয়ার আগে ভয়ঙ্কর দাপাদাপি করতে দেখা গিয়েছিল এক অন্তঃসত্ত্বা হস্তিনীকেও। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের নিমতিঝোড়া চা বাগানের ওই ঘটনায় তোলপাড় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, গত কাল সকাল ৯টা নাগাদ বক্সা ব্য়াঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আচমকাই একটি হস্তিনী ছুটে এসে ঢুকে পড়েছিল কালচিনি ব্লকের নিমতিঝোড়া চা বাগানে। তার পর হঠাৎ বাগানে কর্মরত শ্রমিকদের দিকে ধেয়ে যায়। কিন্তু এতেই শেষ নয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা নানা দিকে খেয়ালখুশিমতো ছোটাছুটি শুরু করে। প্রায় ফাঁকা বাগানে তার এই অদ্ভুত আচরণ কিছুটা অস্বাভাবিক বলে মনে হয়েছিল হাজির হাতেগোনা শ্রমিকদের। ওই পরিস্থিতিতে নিজেদের করণীয় নিয়ে তাঁরা যখন ভাবছেন, ঠিক তখনই বাগানের ২ নম্বর কম্পার্টমেন্টের মধ্যে পড়ে যায় ওই হস্তিনী। খবর পেয়েই চলে আসেন বনকর্মীরা। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গিয়েছে। মারা গিয়েছে হস্তিনী। পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম উপক্ষেত্র অধিকর্তা পরভিন কাসওয়ান জানান, ওই এলাকা থেকে একটি অন্তঃসত্ত্বা স্ত্রী হাতির মৃতদেহ পাওয়া গিয়েছে। দুজন ভেটেরিনারি অফিসারের উপস্থিতিতে তার ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক ভাবে জানা যায়, হাতিটির পেটে প্রচুর পরিমাণে পরজীবী ছিল। পরজীবীগুলো 'এলিফ্যান্ট বট ফ্লাই' (কোবোল্ডিয়া) গোত্রের। ময়নাতদন্তের সময় আরও বোঝা যায়, হস্তিনীর পেটে কোনও খাবার ছিল না। পরজীবীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য সেটি 'জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'-য় পাঠানো হচ্ছে বলেও জানান পরভিন। কিন্তু মৃত্যুর কারণ স্পষ্ট নয়। 
এদিন অবশ্য কোনও মর্মান্তিক পরিণতির ঘটনা ঘটেনি। তবে রেললাইনের উপর যে ভাবে হাতিটি দাপাদাপি করছিল, তাতে দুর্ঘটনার আশঙ্কা যে একেবারে ছিল না তা নয়। স্রেফ বরাতজোরে কোনও অঘটন ঘটেনি তার। ক্ষতি হয়নি স্থানীয়দেরও।

আরও পড়ুন:বোলপুরের শঙ্কর রাইস মিলের মালিক কে ? উত্তর এড়ালেন স্থানীয়রা ; তদন্তে সিবিআই

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

NRS Hospital : এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল | ABP Ananda Live
Mahua Maitra : ফের ডিম-বিক্ষোভের মুখে 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র | ABP Ananda live
Kakdwip Incident : কাকদ্বীপে জোড়া হত্যাকাণ্ডের চার্জশিটে চাঞ্চল্যকর মোড় | ABP Ananda Live
Ritabrata Banerjee : 'সরকারের কাজে ও কথায় কোনও মিল থাকছে না', আক্রমণ ঋতব্রতর
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দিয়ে কীভাবে ঋতব্রত তৃণমূলেরা নির্বাচনে লড়তে পারেন ?:কল্যাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget