এক্সপ্লোর

Alipurduar News: এলোপাথাড়ি ছোটাছুটি করতে করতেই মৃত্যু, অন্তঃসন্ত্বা হস্তিনীর পরিণতিতে ধোঁয়াশা আলিপুরদুয়ারে

Pregnant Elephant Dies: হস্তিনীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে আলোড়ন কালচিনির নিমতিঝোড়া চা বাগানে। বনকর্মীরা জানাচ্ছেন, মৃত্যুর সময় সেটি অন্তঃসত্ত্বা ছিল। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: হস্তিনীর (female elephant) অস্বাভাবিক (unnatural) মৃত্যু (death) ঘিরে আলোড়ন কালচিনির নিমতিঝোড়া চা বাগানে। বনকর্মীরা (forest workers) জানাচ্ছেন, মৃত্যুর সময় সেটি অন্তঃসত্ত্বা (pregnant) ছিল। 

কী ঘটেছিল?
সকাল ৯টা। বক্সা ব্য়াঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আচমকাই একটি হস্তিনী ছুটে এসে ঢুকে পড়েছিল কালচিনি ব্লকের নিমতিঝোড়া চা বাগানে। তার পর হঠাৎ বাগানে কর্মরত শ্রমিকদের দিকে ধেয়ে যায়। কিন্তু এতেই শেষ নয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা নানা দিকে খেয়ালখুশিমতো ছোটাছুটি শুরু করে। প্রায় ফাঁকা বাগানে তার এই অদ্ভুত আচরণ কিছুটা অস্বাভাবিক বলে মনে হয়েছিল হাজির হাতেগোনা শ্রমিকদের। ওই পরিস্থিতিতে নিজেদের করণীয় নিয়ে তাঁরা যখন ভাবছেন, ঠিক তখনই বাগানের ২ নম্বর কম্পার্টমেন্টের মধ্যে পড়ে যায় ওই হস্তিনী। খবর পেয়েই চলে আসেন বনকর্মীরা। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গিয়েছে। মারা গিয়েছে হস্তিনী। পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম উপক্ষেত্র অধিকর্তা পরভিন কাসওয়ান জানান, ওই এলাকা থেকে একটি অন্তঃসত্ত্বা স্ত্রী হাতির মৃতদেহ পাওয়া গিয়েছে। দুজন ভেটেরিনারি অফিসারের উপস্থিতিতে তার ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হাতিটির পেটে প্রচুর পরিমাণে পরজীবী ছিল। পরজীবীগুলো 'এলিফ্যান্ট বট ফ্লাই' (কোবোল্ডিয়া) গোত্রের। ময়নাতদন্তের সময় আরও বোঝা যায়, হস্তিনীর পেটে কোনও খাবার ছিল না। পরজীবীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য সেটি 'জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'-য় পাঠানো হচ্ছে বলেও জানান পরভিন। কিন্তু মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। 

নতুন নয় মৃত্যু...
হাতির মৃত্যু উত্তরবঙ্গে নতুন কোনও ঘটনা নয়। দিনতিনেক আগে আলিপুরদুয়ারে ডুয়ার্সের কালচিনি ব্লকের ভাটপাড়ার বিজয়পুরবস্তি এলাকায় এক হস্তিনীর মৃতদেহ মিলেছিল। বন দফতরের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। লক্ষণীয় বিষয় হল, হস্তিনীর দেহের পাশেই একটি বিশাল বড় গর্ত খোঁড়া দেখে স্থানীয়দের সন্দেহ ছিল তার সমাধির তোড়জোড় চলছে। তার তিন দিন ফের কালচিনি ব্লকের নিমতিঝোড়া চা বাগানেই মৃত্যু আর এক হস্তিনীর। তবে এক্ষেত্রে সন্দেহ বাড়াচ্ছে মৃত্যুর ধরন। অন্তঃসত্ত্বা হাতিটির মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি? জানতে তৎপর বন দফতর।  তবে তার এমন মর্মান্তিক পরিণতিতে শোকের পরিবেশ চা বাগানে। 

আরও পড়ুন:'সিবিআই দিয়ে মমতাকে ভয় দেখানো যাবে না', নয়া হোর্ডিং নিউ মার্কেট এলাকায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget