এক্সপ্লোর

Arpita Mukherjee: অলঙ্কার থেকে সোনার বার, অর্পিতার ফ্ল্যাটে ‘সোনার খনি’, জানা যাচ্ছে ইডি সূত্রে

SSC Recruitment Scam: এত সোনার অলঙ্কার কেনার টাকা কোথা থেকে এল? কতদিন ধরে কেনা হয়েছে এই সব সোনার অলঙ্কার, খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশ সিন্‌হা, কলকাতা: যত সময় এগোচ্ছে, ততই বাড়ছে উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ! পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গহনার পরিমাণ বেড়েই চলেছে। অন্তত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate/ED) সূত্রে এমনই তথ্য সামনে আসছে। বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস-এ অর্পিতার ফ্ল্যাট থেকে আক্ষরিক অর্থেই ‘সোনার খনি’র খোঁজ মিলেছে বলে দাবি সামনে আসছে। 

বেলঘরিয়ার ফ্ল্যাটে হদিশ মিলল ‘সোনার খনি’র!

 ইডি সূত্রে দাবি, অর্পিতার বেলঘরিয়ার ওই ফ্ল্যাট থেকে মিলেছে ৯টি সোনার নেকলেস, ইংরেজি হরফে A লেখা একটি সোনার লকেট, ১১টি সোনার কঙ্কন, ১৮ জোড়া কানের দুল, ৫টি আংটি, ৭টি সোনার হার, সোনার পেন, সোনার বার-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। উদ্ধার হওয়া এই সোনার সামগ্রিক মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা বলে অনুমান করছেন তদন্তকারীরা।

এত সোনার অলঙ্কার কেনার টাকা কোথা থেকে এল? কতদিন ধরে কেনা হয়েছে এই সব সোনার অলঙ্কার, এ সবই তদন্তে খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডি হেফাজতে লাগাতার অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: Partha Chatterjee: অর্পিতার ৩১ টি এলআইসি-র পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায়

অন্য দিকে, ইডি সূত্রে জানা গিয়েছে, সেই ২০১২ সাল থেকে অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পার্থর। আর্থিক লেনদেনও ছিল দু’জনের মধ্যে। দু’জনের একটি পার্টনারশিপ সংস্থার তথ্যও সামনে এনেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১২ সালের ১ নভেম্বর খোলা হয়েছিল মেসার্স অপা ইউটিলিটি সার্ভিসেস। তাতে সমান সমান (৫০:৫০) অংশিদারিত্ব ছিল পার্থ এবং অর্পিতার।

পার্থ-অর্পিতার ঘনিষ্ঠতা প্রায় এক দশক ধরে!

ইডি সূত্রে খবর, ওই সংস্থার দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টি অর্পিতা জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের। তারপর ইডি-র আধিকারিকরা সেই দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য খতিয়ে দেখতে শুরু করেছেন। পার্থ-অর্পিতার ওই সংস্থা গত ন’বছরে কী কী কাজ করেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget