এক্সপ্লোর

Coal Scam: কয়লাকাণ্ডে বাঘমুণ্ডির বিধায়ক সুশান্তকে তলব ইডি-র, ফের ডাকা হল মন্ত্রী মলয়কেও

Enforcement Directorate: ইডি সূত্রে খবর, কয়লা পাচারে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই তৃণমূল বিধায়ক এবং মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নজরে পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো (Sushanta Mahato)। ইডি সূত্রে খবর, শুক্রবার সকাল ১১টা নাগাদ দিল্লিতে ইডি-র সদর দফতরে তৃণমূল (TMC) বিধায়ককে তলব করা হয়েছে। পাশাপাশি, আগামীকাল মন্ত্রী মলয় ঘটককেও(Moloy Ghatak) ফের দিল্লিতে তলব করেছে ইডি। কয়লাকাণ্ডে এই নিয়ে চতুর্থবার তলব করা হল মন্ত্রীকে। ইডি সূত্রে খবর, কয়লা পাচারে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই তৃণমূল বিধায়ক এবং মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ককে তলব ইডি-র

ইডি সূত্রে দাবি, কয়লা পাটার কাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে মলয়ের নাম উঠে এসেছে। কয়লা মাফিয়াদের বয়ানেও তাঁর নামের উল্লেখ পাওয়া গিয়েছে। মলয়কে আগেও জিজ্ঞাসাবাদ করা হয় তিন বার। কিন্তু অনেক ক্ষেত্রেই তথ্য মিলছে না। একাধিক জায়গায় বিভ্রান্তি রয়েছে। কোথাও না কোথাও তিনি কিছু গোপন করছেন বলে মনে হয়েছে তদন্তকারীদের। তাই ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: Saradha Scam Case: শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক সুদীপ্ত, সারদা উত্তাপে ফের তেতে উঠছে বঙ্গ রাজনীতি

অন্য দিকে, এই প্রথম কয়লা পাচার কাণ্ডে ডাক পড়ল সুশান্তর। সরাসরি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত নথই যাচাই করতে গিয়ে সুশান্তর নাম পাওয়া গিয়েছে। অনুপ মাঝি তথা লালার দফতরে তল্লাশি চালিয়ে যে নথি মেলে, তাতেও তাঁর নাম উঠে আসে বলে খবর। 

মলয়-সুশান্তকে মুখোমুখি বসিয়ে জেরা!

তদন্তকারীদের যুক্তি, সুশান্ত পুরুলিয়ার বাঘমুণ্ডির জনপ্রতিনিধি। লালার বাড়ি এবং কর্মস্থলও ওই এলাকায়। সেখানে একাধিক খনি রয়েছে। এলাকার জন প্রতিনিধি হিসেবে সুশান্তর নজরের সামনেই সবকিছু ঘটেছে। তাই সমস্ত তথ্য-প্রমাণ সামেন রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। প্রয়োজনে সুশান্ত এবং মলয়কে মুখোমুখি বসিয়েও জেরা করে হতে পারে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget