এক্সপ্লোর

Enforcement Directorate Raid : কেন ED ব়্যাডারে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন ? যা বলছে কেন্দ্রীয় এজেন্সি...

Coal Scam Case : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, কয়লাকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গের ৬ জায়গায় এবং দিল্লির ৪ জায়গায় অভিযান চালানো হয়। 

পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য ও সুকান্ত ভট্টাচার্য : কয়লা-পাচার মামলায় আইপ্য়াক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি-অফিসে ED-র অভিযান ঘিরে রাজ্য় রাজনীতি তোলপাড়। ED-র দাবি, আইপ্যাকও হাওয়ালা টাকার সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে, কয়লা পাচারের কোটি কোটি টাকা তছরুপে যুক্ত একজন হাওয়ালা অপারেটর, আই প্য়াক-কে কোটি কোটি টাকা লেনদেনের ব্য়বস্থা করে দেয়। সেই সূত্র ধরে, তল্লাশি অভিযান।

লাউডন স্ট্রিট থেকে সল্টলেক সেক্টর ফাইভ, প্রায় ১২ কিলোমিটার রাস্তা। বিধানসভা ভোটের আগে এই পথটুকু ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল রাজ্য়-রাজনীতি। আইপ্য়াক কর্ণধারের বাড়ি ও অফিসে ED-র তল্লাশি, পাল্টা মুখ্য়মন্ত্রীর প্রবেশ, হুঙ্কার...নথি বাইরে বেরোনো...কী করে বেরোলো তা নিয়ে প্রশ্ন! পাল্টা বিবৃতি দিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে ED-র চাঞ্চল্য়কর দাবি। শীতের লক্ষ্মীবারে জমজমাট রাজনীতি! I-PAC-এর অফিস থেকে বেরিয়ে মমতা বললেন, "IT অফিস, I-PAC অফিস, তারা কীভাবে এটা করতে পারে? আমি যদি তাদের পার্টি বা IT অফিসে তল্লাশি করি, সেটা কি ঠিক হবে ?" 

কয়লাকাণ্ডের একটি পুরনো মামলায় গতকাল তল্লাশি চালায় ED। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, কয়লাকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গের ৬ জায়গায় এবং দিল্লির ৪ জায়গায় অভিযান চালানো হয়। 
বিবৃতিতে ED জানিয়েছে, CBI-এর ২০২০ সালের ২৭ নভেম্বরের একটি মামলা, যেখানে, অনুপ মাজি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে, ED একটি ECIR রেকর্ড করে। ED-র দাবি, অনুপ মাজির নেতৃত্বে কয়লা পাচার চক্র পশ্চিমবঙ্গের ECL-এর লিজ নেওয়া এলাকা থেকে বেআইনিভাবে কয়লা চুরি ও উত্তোলন করত। তদন্তে হাওয়ালা-যোগেরও প্রমাণ মিলেছে। তদন্তে উঠে এসেছে, কয়লা পাচারের কোটি কোটি টাকা তছরুপে যুক্ত একজন হাওয়ালা অপারেটর, ইন্ডিয়ান প্য়াক কনসালটিং প্রাইভেট লিমিটেডকে কোটি কোটি টাকা লেনদেনের ব্য়বস্থা করে দিয়েছে।  আইপ্যাকও হাওয়ালা টাকার সঙ্গে জড়িত সংস্থাগুলোর মধ্যে একটি।

ED-র দাবি, তারই সূত্র ধরে, আইপ্য়াক কর্ণধারের বাড়ি ও অফিসে চলে তল্লাশি অভিযান। কিন্তু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বক্তব্য, "আমার IT সেক্টরের অফিস এবং IT সেক্টরের ইনচার্জের বাড়িতে হানা দিয়েছে ED. আমাদের দলের সব হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, দলের রণকৌশল, দলের পরিকল্পনা হাতাতেই ED-র এই হানা।"

পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "I PAC কি পার্টি অফিস নাকি? I PAC একটা কর্পোরেট সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র। পরিষ্কার থাকলে তো, সবার অফিস-বাড়ি তল্লাশির পরে তো গ্রেফতার হয় এমন তো নয়। ফেস করবে।" সন্ধেয় সেক্টর ফাইভ থেকে ইডির অফিসাররা বেরোনোর পর তাঁদের বিরুদ্ধে অমিত শাহের নাম করে স্লোগান দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা!

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget