এক্সপ্লোর

Recruitment Scam : 'নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, সক্রিয় ভূমিকা মানিক-পত্নীরও', বিস্ফোরক দাবি ইডির

Manik Bhattacharya : 'মানিক-শতরূপা-পার্থ এই ত্রিভুজ কাজ করেছেন।'

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : মানিক-পুত্রের জামিন মামলায় বিস্ফোরক অভিযোগ ইডির (Enforcement Directorate)। শেক্সপিয়রের 'হ্যামলেট'-এর উপমা টেনে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন ইডি-র আইনজীবী। তিনি মন্তব্য করেন, 'পশ্চিমবঙ্গে কোথাও একটা পচন ধরেছে। এই দুর্নীতির প্রধান নায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)।'

মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং তাঁর ছেলে সৌভিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি হয় আজ। এদের দু'জনকেই জেলা হেফাজতে রাখতে চেয়ে ইডির আইনজীবী দাবি করেন, 'মানিকের দুর্নীতিতে তাঁর স্ত্রীর সক্রিয় ভূমিকা আছে, তিনি সব জানতেন। লোকে বলছে লন্ডনে তাঁদের বাড়ি আছে। সম্পত্তি-জনিত কারণেই ২ বার ইংল্যান্ডে যান মানিক-পুত্র সৌভিক। ২০১৭-র ৯ জুলাই রেসিডেন্সিয়াল পারপাসে ইংল্যান্ডে যান সৌভিক। যদিও বিষয়টি ইডির কাছে গোপন করেন মানিক-পুত্র।

যদিও সৌভিকের তরফে দাবি করা হয়েছে, তাঁর বাড়ি নেই। তিনি ২০১৬ সালে অগাস্ট মাসে সেখানে পড়াশোনা করতে গিয়েছিলেন। সেখানে থাকাকালীন রেসিডেন্সিয়াল পারমিট পেয়েছিলেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে বিচারক জানতে চান, 'তাতে কি এটা প্রমাণিত হয় যে, তাঁদের ইংল্যান্ডে বাড়ি আছে ?' এর জবাবে ইডি-র আইনজীবী বলেন, 'নিশ্চয় বাড়ি আছে, না হলে কেন রেসিডেন্সিয়াল পারপাসে ভিসার আবেদন করবেন।'

সূত্রের খবর, মানিকের লন্ডনে সম্পত্তি আছে কি না জানতে বিদেশমন্ত্রককে চিঠি পাঠিয়েছে ইডি। চিঠি পাঠানো হয়েছে অভিবাসন দফতরেও। আদালতে আজ ইডি-র আইনজীবী এই দাবিও করেন যে, মানিক-শতরূপা-পার্থ এই ত্রিভুজ কাজ করেছেন। মলদ্বীপ থেকে ভিয়েতনাম, নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে।'

তখন ইডির আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, 'এত অভিযোগ থাকলে গ্রেফতার করেননি কেন ?'

এদিকে আজে মানিক ভট্টাচার্যর স্ত্রী ও ছেলেকে ধমক দেন ইডি-র বিশেষ আদালতের বিচারক। এজলাসে বসে কথা বলছিলেন মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। 'অনেক কথা বলছেন, এরকম করলে পুলিশকে ডেকে হাজতে পাঠিয়ে দেব'। মানিকের স্ত্রী ও ছেলেকে ভর্ৎসনা করে বলেন বিচারক।

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক প্রসঙ্গে, সম্প্রতি একাধিক প্রশ্ন তুলে CBI-কে ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানতে চেয়েছিলেন, কার দুটি পাসপোর্ট আছে ? মানিক ভট্টাচার্যর ? উত্তরে সম্মতি জানিয়েছিলেন CBI-এর আইনজীবী। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানতে চেয়েছিলেন, কতবার লন্ডনে গেছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? সেই প্রসঙ্গেই নগর দায়রা আদালতে ক্ষোভ প্রকাশ করেন মানিক।

আরও পড়ুন ; এজলাসে বসে কথা, মানিকের স্ত্রী-ছেলেকে ধমক বিচারকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget