এক্সপ্লোর

Manik Bhattacharya: এজলাসে বসে কথা, মানিকের স্ত্রী-ছেলেকে ধমক বিচারকের

High Court: কেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিককে ধমক দিলেন বিচারক?

কলকাতা: এজলাসে বসে কথা বলছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। তা নজরে পড়তেই কড়া ধমক দিলেন ইডি-র বিশেষ আদালতের বিচারক। সূত্রের খবর, তিনি বলেছেন, ''অনেক কথা বলছেন, এরকম করলে পুলিশকে ডেকে হাজতে পাঠিয়ে দেব'। মানিকের স্ত্রী ও ছেলেকে ভর্ৎসনা বিচারকের।

বিদেশ সফর নিয়ে প্রশ্ন:
বিদেশ সফর নিয়েও প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্যের ছেলে। তদন্তকারী সংস্থা ইডির দাবি, বিদেশে সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক। 'অভিবাসন দফতরে দেওয়া সৌভিকের বয়ানের সঙ্গে ইডি-র কাছে দেওয়া বয়ান মিলছে না। ২০১৭-র মে ও জুলাই মাসে ২ বার লন্ডন যান মানিক-পুত্র সৌভিক। প্রথমে লন্ডন যাত্রার কথা গোপনের চেষ্টা করেন সৌভিক। পাসপোর্ট দেখিয়ে জিজ্ঞাসা করলে লন্ডন যাত্রার কথা ভুলে গিয়েছিলেন বলে দাবি করেন। পরে দাবি করেন পড়াশোনার কারণে লন্ডন গিয়েছিলেন মানিক-পুত্র। যদিও অভিবাসন দফতরে জানিয়েছিলেন লন্ডন-যাত্রা 'রেসিডেন্সিয়াল পারপাসে', দাবি ইডির। কেন তথ্য গোপন করেছিলেন সৌভিক, জানতে চাইছে ইডি, খবর সূত্রের।

আজ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যর স্ত্রী, ছেলে ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ইডি-র মামলায় আত্মসমর্পণ করেন। জামিন-আবেদনের শুনানি চলছে নগর দায়রা আদালতে। ইডি-র দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপার সঙ্গে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট রয়েছে। সেখানে মানিক-পুত্র সৌভিকের দুটি সংস্থার অ্যাকাউন্টে চাকরি-বিক্রির টাকা ঢুকেছিল। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মানিক। গত রবিবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই। 

আরও একটি নাম:
নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম। ওই নেতার PA-র অ্যাকাউন্ট থেকে ৩৯ লক্ষ টাকা জমা পড়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর সংস্থার অ্যাকাউন্টে।  সিবিআইয়ের জেরায় বিস্ফোরক দাবি করলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সিবিআই সূত্রে খবর, গতকাল গোপালের মুখোমুখি বসে জেরায় কুন্তল দাবি করেন, চাকরি-বিক্রির ৬১ লক্ষ টাকা জমা পড়েছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর সংস্থার অ্যাকাউন্টে। এর মধ্যে ৩৯ লক্ষ টাকা এসেছে উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতার PA-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। সিবিআইয়ের দাবি, বিভিন্ন জায়গা থেকে এই টাকা জমা পড়েছিল। টাকার উৎস কী, তা জানতে আজ ফের গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। 

আরও পড়ুন: পাহাড়ে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক, ধর্মঘট আটকাতে তৎপর প্রশাসন

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro: প্রায় দেড় কিলোমিটারের বেশি সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন, সুবিধা হবে কোথাকার যাত্রীদের?
প্রায় দেড় কিলোমিটারের বেশি সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন, সুবিধা হবে কোথাকার যাত্রীদের?
TMC News: রাজ্যে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা
রাজ্যে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা
West Bengal Live Blog: দিল্লিতে মমতা থাকাকালীন চুরমার সংসদীয় দল! ২৮জনের মধ্যে ২০জনই বিদ্রোহী!
দিল্লিতে মমতা থাকাকালীন চুরমার সংসদীয় দল! ২৮জনের মধ্যে ২০জনই বিদ্রোহী!
Kakoli Ghosh Dastidar: 'কেউ হাসপাতালে ভর্তি করতে চাননি, আমি সারা রাত ওঁর পাশে...', কেমন ছিল মমতা-কাকলির চার দশকের সম্পর্ক?
'কেউ হাসপাতালে ভর্তি করতে চাননি, আমি সারা রাত ওঁর পাশে...', কেমন ছিল মমতা-কাকলির চার দশকের সম্পর্ক?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget