এক্সপ্লোর

Babul Supriyo Attacks Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তুললেন বাবুল সুপ্রিয়

Ballygunge Assembly By Election : নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ উল্লেখ করে বাবুলের খোঁচা, বিজেপিতেই গেলেই সবাই শুদ্ধ হয়ে যায়। 

সত্যজিৎ বৈদ্য ও দীপক ঘোষ, কলকাতা : শুভেন্দু অধিকারীর- (Suvendu Adhikari) বিরুদ্ধে এবার কেন্দ্রীয় এজেন্সিকে (Central Agency) ব্যবহারের অভিযোগ তুললেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। যা শুনে বিজেপির (BJP) কটাক্ষ, নিজের দর বাড়াতেই এমন ভিত্তিহীন অভিযোগ করছেন বালিগঞ্জের (Ballygunge BY Election) তৃণমূল (TMC) প্রার্থী।

বাবুল সুপ্রিয়র নিশানা শুভেন্দু অধিকারীকে

দিন কয়েক আগে যে ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল বিধানসভার (Assembly) বাজেট অধিবেশন। এবার ভোটপ্রচারে সেই ইস্যুতেই শান দিলেন বাবুল সুপ্রিয়। ফের বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগ তুললেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা মন্ত্রী। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে (Ballygunge Assembly By Election) তৃণমূলের প্রার্থী বাবুল বলেছেন, 'শুভেন্দু তো বিধায়কদেরও ভয় পাওয়াচ্ছে সিবিআই রেড হবে, আইটি রেড হবে, উনি হাত ধুয়ে অমিত শাহর কাছে পড়ে রয়েছেন যাতে আমার বিরুদ্ধে সিবিআই, ইডি, আইটি করা যায়।'

ঠিক কি অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে

বিধানসভা ভোটে বিজেপির হয়ে জিতলেও পরে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন। তাঁদের দাবি, বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তাঁদের বাড়িতে আয়কর হানার হুমকি দিয়েছেন! সেইসঙ্গে প্রাণে মারার হুঁশিয়ারিও দিয়েছেন! যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বিজেপি।

এই পরিস্থিতিতে ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে ফের উঠল কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ। ফের তৃণমূলের নিশানায় শুভেন্দু অধিকারী। বাবুলের খোঁচা, 'আমার রিপোর্ট কার্ড তো সবদিক দিয়ে ভাল, সাদা জামা পরে ঢুকেছি, সাদা জামা পরে বেরিয়েছি, এবার হয়তো সিবিআই-ইডি পাঠাবে।' নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ উল্লেখ করে বাবুলের খোঁচা, বিজেপিতেই গেলেই সবাই শুদ্ধ হয়ে যায়। 

আরও পড়ুন- আর বাকি এক সপ্তাহ, বালিগঞ্জে তুঙ্গে ভোটপ্রচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget