এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: আজ শেষকৃত্য বুদ্ধদেব ভট্টচার্যের, কখন কোথায় শ্রদ্ধা জানানো যাবে?

Buddhadeb Bhattacharjee Death: বিধানসভায় নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। তারপর দলীয় অফিসে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ।

কলকাতা: বৃহস্পতিবার পাম অ্যাভিনিউতে নিজের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিনই তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে। আজ, শুক্রবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশে নিয়ে যাওয়া হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ। সকাল ১১ থেকে ১১টা ৩০ পর্যন্ত বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। বেলা ১২টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত মুজফ্ফর আহমেদ ভবনে রাখা থাকবে প্রয়াত মুখ্যমন্ত্রীর মরদেহ। সাড়ে ৩টে থেকে ৩টে ৪৫ পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে জানানো হবে শেষশ্রদ্ধা। বিকেল ৪টেয় এনআরএস হাসপাতালে দেহদান করা হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর।

আজ কখন কী হবে?

বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে।  
শুক্রবার সকাল ১০.৩০ টায় পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। 
বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা।
বেলা ১২ থেকে দুপুর ৩.১৫ পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে আলিমুদ্দিন স্ট্রিটে মুজফ্ফর আহমেদ ভবনে 
দুপুর  ৩.৩০টে থেকে দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে 
দুপুর ৩.৪৫-এ সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা
বিকেল ৪টেতে NRS মেডিক্য়াল কলেজে হবে দেহদান

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'বিকেলে ৪টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত বুদ্ধ ভট্টাচার্যের মরদেহ নিয়ে। দেহ দান করা ছিল। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী সেই দেহটা চিকিৎসাশাস্ত্রের গবেষণার জন্য় তুলে দেব তাঁদের হাতে।'

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন, 'আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাঁকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। উনি দীর্ঘদিন বিধাসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। তাছাড়া অনেক দফতরের মন্ত্রী ছিলেন দীর্ঘদিন। কাজেই ওঁর মৃত্য়ুটা রাজ্যের পক্ষে একটা বড় ক্ষতি।'

বৃহস্পতিবার ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল ৮টা ২০-তে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। বুধবার থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল তাঁর। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget