এক্সপ্লোর

Malda News: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান

BSF Smuggler Clash: চোরাচালানকারীদের একাই তাড়িয়ে দিয়েছেন ওই মহিলা জওয়ান।

মালদা ও নদিয়া: বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে কড়া প্রহরা দিচ্ছে বিএসএফ। এই আবহেই মালদায় বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষ বিএসএফ-এর। সীমান্তরক্ষা বাহিনীর চেষ্টায় রুখে দেওয়া গেল চোরাকারবার। মালদার কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের কাছে এই ঘটনা ঘটে। সূত্রের খবর, ওই এলাকায় প্রথমে চোরাকারবারীদের আটকায় বিএসএফ-এর এক মহিলা জওয়ান। ১ টি গরু এবং ৮টি মোষ আটক করা হয়। কিন্তু চোরাকারবারীরা পাল্টা আঘাত হানে বলে অভিযোগ। ওই মহিলা বিএসএফ-জওয়ানের (BSF Women Constable) উপর হামলা করে গরু-মোষ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই সময় আত্মরক্ষার খাতিয়ে ওই মহিলা জওয়ান গুলি চালান। শেষপর্যন্ত চোরাকারবারীদের বাংলাদেশের দিকে তাড়িয়ে দেওয়া হয়।

সূত্রের খবর, ৭ অগাস্ট ওই ঘটনা ঘটেছে। বিএসএফ চোরাচালানের খবর পেয়েছিল। তার ভিত্তিতেই সীমান্তে কেদিয়াপাড়া বর্ডার পোস্টে থাকা সব জওয়ানকে সতর্ক করা হয়েছিল। সেই সময়েই কর্মরত ছিলেন ওই মহিলা জওয়ান। সেই সময় তিনি দেখেন ৬-৭ জন চোরাকারবারী দ্রুত ছুটে আসছে সীমান্তের দিকে। তাদের হাতে ছিল ধারাল অস্ত্র ও সঙ্গে ছিল বেশ কিছু গবাদি পশু। সঙ্গে সঙ্গে বাকি বিএসএফ-জওয়ানদের সতর্ক করেন ওই মহিলা জওয়ান। তার সঙ্গেই ওই চোরাকারবারীদের দিকে ছুটে যান তিনি, থামতে বলেন। কিন্তু তখনই তাঁকে ঘিরে ধরে ধারাল অস্ত্র দেখিয়ে হুমকি দিতে থাকেন চোরাকারবারীরা, অভিযোগ এমনটাই। প্রাণের আশঙ্কা করে পাল্টা গুলি চালান ওই বিএসএফ জওয়ান। শেষ পর্যন্ত অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। 

এরকম হামলা নাকি নতুন নয়। চোরাকারবারে বাধা দিলে বিএসএফ জওয়ানদের উপরে হামলার ঘটনা বারবার ঘটেছে। নদিয়ার কৃষ্ণনগরে সুন্দর ও রানাঘাট আউটপোস্টে, গোপালনগরের বর্ডার আউটপোস্টে এমন ঘটনা ঘটেছিল। একাধিকবার চোরাকারবারের চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ। 

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের পাবলিক রিলেশন অফিসার এ কে আর্য জানিয়েছেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেছেন। সীমান্তে রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। গোটা পরিস্থিতির উপর কড়া রাখা হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: 'সকালে চা-বিস্কুট খেয়েছিলেন, এরপর ওষুধ খাওয়ার সময়ই...' শেষ মুহূর্তেও 'লড়াই ছাড়েননি'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget