এক্সপ্লোর

Paschim Medinipur:মূলস্রোতে ফিরছেন খড়্গপুরের প্রাক্তন 'বেতাজ বাদশা', সাংবাদিক বৈঠকে জানালেন বাসব রামবাবু-ই

Basab Rambabu:একসময়ে খড়্গপুরের 'বেতাজ বাদশা'ছিলেন তিনি। শোনা যায়, বাসব রামবাবুর ভয়ে বাঘে-গরুতে একঘাটে জল খেত। রেলশহরের সেই প্রাক্তন 'রাজা'-ই এবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন, আর নয়। এবার জীবনের মূলস্রোতে ফিরে আসবেন তিনি। 


বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: একসময়ে খড়্গপুরের (Kharagpur) 'বেতাজ বাদশা'ছিলেন তিনি। শোনা যায়, বাসব রামবাবুর (Basab Rambabu) ভয়ে বাঘে-গরুতে একঘাটে জল খেত। রেলশহরের সেই প্রাক্তন 'রাজা'-ই (Ex Mafia Don) এবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন, আর নয়। এবার জীবনের মূলস্রোতে ফিরে আসবেন তিনি। 

কী বললেন খড়্গপুরের 'প্রাক্তন ডন'?
দীর্ঘকাল জেলে বন্দি থাকার পর সদ্য রেলশহরে ফিরেছেন তিনি। খড়্গপুরের মালঞ্চ এলাকায় নিজের বাসভবনে শনিবার বিকেলের  সাংবাদিক বৈঠকে জানালেন, এবার মূলস্রোতে ফিরে আসবেন। 'প্রাক্তন ডন'-র এমন ঘোষণা শুনে কী প্রতিক্রিয়া শ্রীনু নাইডুর পরিবারের? ২০১৭ সালে শ্রীনু-কে খুনের অভিযোগেই জেলে যেতে হয়েছিল বাসব রামবাবু-সহ ১৩ জনকে। তবে গত মাসে তাঁদের প্রত্যেককে বেকসুর খালাস করার নির্দেশ দেয় মেদিনীপুর আদালত। জেল থেকে বাড়ি ফিরে মূলস্রোতে ফেরার কথা জানিয়ে দিলেন রেলশহরের প্রাক্তন দাপুটে 'ডন'। কিন্তু আক্ষেপের কথা লুকোননি। বাসব রামবাবুর কথায়, 'আগে খড়গপুর শহরে শান্তি বিরাজ করত। এখন সেই শান্তি নেই।' কেন? তাঁর মতে, খড়্গপুরের বাড়িতে, বাড়িতে,অলি-গলিতে এখন 'দাদা' তৈরি হয়েছে। তাতেই গণ্ডগোল। তবে এর কারণ হিসেবে রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করতে রাজি নন তিনি। বরং 'শর্টকাটে' ধনী হওয়ার চেষ্টাতেই রেলশহরে 'দাদাগিরি' বাড়িয়েছে, মনে করেন তিনি। এই পরিস্থিতি পরিবর্তন করতে সমস্ত রাজনৈতিক দল ও পুলিশকে একসঙ্গে কাজ করতে হবে, মত বাসব রামবাবুর। কিন্তু যে শহরে ছাঁট লোহার ব্যবসায় খোলামকুচির মতো টাকা ওড়ার 'ঐতিহ্য'রয়েছে, যার হাত ধরে একাধিক মাফিয়ার উত্থান বলে গুঞ্জন, সেখানে এমন  'দাদাগিরি'কি খুব অভাবনীয়?

ফিরে দেখা...
২০১৭ সালের জানুয়ারি মাস। খড়্গপুরের ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় দফতরের সামনে এসে দাঁড়ায় একটি সাদা রঙের মারুটি ওমনি গাড়ি। ভিতর থেকে নেমে আসে দুষ্কৃতীরা। দফতরের ভিতর বোমা চার্জ করে। ভিতরে তখন শ্রীনু নাইডু ও তার এক সাগরেদ। প্রাণ বাঁচাতে তারা তখন শৌচালয়ে লুকিয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযোগ, শৌচালয়ে ঢুকে গুলি করে দু'জনকে খুন করে দুষ্কৃতীরা। খড়্গপুরে তখন দোর্দণ্ডপ্রতাপ শ্রীনুর। তাঁর স্ত্রী, বিজেপির টিকিটে পুরনির্বাচনে জিতে এসেও তৃণমূলে যোগ দিয়েছেন। শ্রীনু নিজেও তৃণমূলের হয়ে কাজ করছেন। এমন সময় কে খুন করল তাকে? তদন্তে উঠে আসে বাসব রামবাবুর নাম ও তার সঙ্গে শ্রীনুর পুরনো সখ্যের কাহিনি। কী সেই কাহিনি? অন্য দু'টি খুনের অভিযোগে বাসব রামবাবু তখন জেলে। সেই সময়ই ছোটখাটো অপরাধের জন্য জেলবন্দি হয়েছিল শ্রীনুও। দু'জনের আলাপ সেখানেই। তার পর কী হয়েছিল, তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যায় না। তবে সম্ভবত শ্রীনু যে প্রতিশ্রুতি রামবাবুকে দিয়েছিল, জেল থেকে বেরোনোর পর তা রাখেনি। এখন অবশ্য জল্পনার জায়গা নেই। আদালত বেকসুর খালাস করেছে বাসব রামবাবুকে। গত কয়েক বছরে চুলে পাক ধরেছে খড়্গপুরের মুকুটহীন সম্রাটের। 
জেলের বাইরের জীবনটা তাই মূলস্রোতেই কাটাতে চান তিনি।

আরও পড়ুন:'বিরোধীশূন্য হওয়াটা শাসককে অসুবিধেই করে' পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন শোভন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget