এক্সপ্লোর

Birbhum : তৃণমূল নেতার গাড়ি চড়েন বীরভূমের বিজেপি নেতা! বিস্ফোরক দাবি ঘিরে রাজনৈতিক চাপানউতোর

BJP-TMC : বিজেপির জেলা সভাপতির দাবি, গাড়িটি তিনি তৃণমূল নেতার থেকে কিনেছেন। একই দাবি মহম্মদবাজারে তৃণমূলের ব্লক সভাপতিরও।

নান্টু পাল ও এরশাদ আলম, বীরভূম : বিজেপির (BJP) বীরভূম সাংগঠনিক জেলার সভাপতিকে ঘিরেও এবার গাড়ি বিতর্ক! নলহাটির বহিষ্কৃত বিজেপি নেতা অনিল সিংয়ের অভিযোগ, যে গাড়িতে ধ্রুব সাহা চড়েন, সেটি মহম্মদবাজারের তৃণমূল (TMC) ব্লক সভাপতির। যদিও বিজেপির (BJP) জেলা সভাপতির দাবি, গাড়িটি তিনি তৃণমূল নেতার থেকে কিনেছেন। একই দাবি মহম্মদবাজারে তৃণমূলের ব্লক সভাপতিরও।

শুক্রবার বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলে একাধিক বিলাসবহুল গাড়ির সন্ধান মেলে। তারপর থেকেই অন্যের মালিকানাধীন গাড়িতে ধৃত বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘুরে বেড়ানোকে ঘিরে বিতর্ক চরমে উঠেছে। এবার বিতর্ক শুরু হল বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার ব্যবহার করা গাড়িটি নিয়েও! চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বীরভূমের বহিষ্কৃত বিজেপি নেতা অনিল সিং!

তাঁর দাবি, যে গাড়িতে ধ্রুব সাহা চড়েন, সেটির মালিক মহম্মদ বাজারের তৃণমূলের ব্লক সভাপতি! তাঁর আরও অভিযোগ, ঘুষের বিনিময়ে তৃণমূলের হয়ে কাজ করছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। WB 54V2828 নম্বরের এই ইনোভা গাড়িটিই বর্তমানে ব্যবহার করেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। গাড়ির সামনে তাঁর নামের স্টিকারও রয়েছে। কিন্তু সরকারি তথ্য বলছে, এই গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে মহম্মদবাজারের ব্লক তৃণমূল সভাপতি শুভ্রাংশু চৌধুরীর নামে। 

এই প্রসঙ্গ উল্লেখ করে, নলহাটির বহিষ্কৃত বিজেপি নেতা সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, বিজেপি পার্টিতে অনেক পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো লোক আছে। তাঁদেরও শাস্তি হওয়া দরকার। যেমন বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা। তৃণমূলের একজন ব্লক সভাপতির থেকে এই গাড়িটা ঘুষ হিসেবে নিয়েছেন। এই গাড়িটি আজও তৃণমূল নেতার নামেই রয়েছে। তিনি বলেছেন, 'আমি এমন কোনও কাজ করি না যে আমাকে ঘুষ দিতে হবে। গাড়িটা বিক্রি করার পরিকল্পনা করি। ধ্রুব সাহা বলে গাড়ি বিক্রি করবেন না, ওটা আমি নিয়ে নেব।'

কয়েকদিন আগে দলের একাংশের বিরুদ্ধে অনেকটা একই ধরনের অভিযোগ শোনা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার গলায়। এবার অভিযোগ তুললেন ২০১৬ সালে নলহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ও বর্তমানে বহিষ্কৃত বিজেপি নেতা! সব মিলিয়ে দল নির্বিশেষে গাড়ি বিতর্ক চরমে। 

আরও পড়ুন- 'একটা মার দিতে এলে, তৃণমূল নেতা-কর্মীদের ভাল করে ওষুধ দিয়ে দেবেন' হুঁশিয়ারি সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget