এক্সপ্লোর

Sukanta Majumdar : 'একটা মার দিতে এলে, তৃণমূল নেতা-কর্মীদের ভাল করে ওষুধ দিয়ে দেবেন' হুঁশিয়ারি সুকান্তর

BJP : তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, 'আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন সুকান্ত মজুমদার। সেজন্য প্রলাপ বকছেন।'

কমলকৃষ্ণ দে, বর্ধমান : বর্ধমানের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। প্রকাশ্য সভা থেকে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘একটা মার দিতে এলে তৃণমূল নেতা-কর্মীদের দশটা মার খেয়ে ফিরতে হবে। ভাল করে ওষুধ দিয়ে দেবেন। দল আপনাদের পাশে থাকবে।' 

পাশাপাশি সুকান্ত মজুমদারের হুঙ্কার, 'মুখ্যমন্ত্রী চুরির সঙ্গে জড়িত আছেন যদি প্রমাণ মেলে ওঁকেও জেলে যেতে হবে। কেউ বাঁচাতে পারবে না।' বিজেপি রাজ্য সভাপতিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ, 'আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন সুকান্ত মজুমদার। সেজন্য প্রলাপ বকছেন।'

বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, 'সিবিআই আমাকে ডাকলে আপনারা রাস্তায় নামবেন তো বলছেন মুখ্যমন্ত্রী। উনি ভয় পাচ্ছেন।' চুরির সঙ্গে মুখ্যমন্ত্রী জড়িত থাকলে তাঁকেও জেলে যেতে হবে বলে হুঙ্কার দিয়ে বিজেপি রাজ্য সভাপতির কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা, 'একবছর সহ্য করেছি, এবার একটা মার দিতে এলে তৃণমূল নেতা-কর্মীদের দশটা মার খেয়ে ফেরত যেতে হবে। আপনাদের ওপর যদি হামলা হয় তাহলে ভাল করে উপযুক্ত ওষুধ দিয়ে পাঠাবেন। দল আপনাদের পাশে দাঁড়াবে।'

কিছুদিন আগেই সুকান্ত বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে  'ঝান্ডার সঙ্গে ডাণ্ডা', রাখার পরামর্শ দেন ! আগামী ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। সেই মিছিল বাধাপ্রাপ্ত হতে পারে, ছড়াতে পারে উত্তেজনা, এমন আশঙ্কা করছেন বিজেপি নেতা।   'ঝান্ডার সঙ্গে ডাণ্ডা', মানে তো হিংসা ? প্রশ্ন করা হলে সুকান্তর জবাব, আক্রান্ত হলে প্রতিরোধের অধিকার রয়েছে ! হিংসায় মদতের অভিযোগ প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন সুকান্ত মজুমদার। 

পাশাপাশি বাংলায় গণতন্ত্র নেই, এই অভিযোগ তুলে দিনকয়েক আগেই রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপি। এদিন রাজভবনে যান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির প্রতিনিধিদল। দুর্নীতি ইস্যুকে সামনে রেখে বিজেপি নেতা, কর্মীদের ওপর হামলা হচ্ছে বলেও রাজ্যপাল লা গণেশনের কাছে অভিযোগ জানান তাঁরা।

মঙ্গলবার রাজ্য জুড়়ে খেলা হবে দিবস পালন করেছে তৃণমূল। এই বিষয়ে সুকান্তর চ্যালেঞ্জ, 'পুলিশকে সরিয়ে পরিস্থিতি সমান করে দিন, বিজেপি ঠিক খেলবে।' বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, গণতান্ত্রিকভাবে লড়তে না পেরে তৃণমূল হিংসার আশ্রয় নিচ্ছে।

আরও পড়ুন- "এখনই বাবার নামে করে দিন", একাংশ তৃণমূল নেতার সন্তানদের উদ্দেশে 'সতর্কবার্তা' সুকান্তর !

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget