এক্সপ্লোর

Hanskhali: ‘নির্যাতিতা নাবালিকাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়নি তো?’ নাড্ডাকে রিপোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির

BJP: হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায়, নির্যাতিতার পরিবারকে হুমকির নেপথ্যে কারা ছিল? তদন্তে নেমে এরই উত্তর পেতে চাইছে সিবিআই। চলছে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: নদিয়ার (Nadia) হাঁসখালির (Hanskhali) ঘটনায় বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) রিপোর্ট দিল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ‘নির্যাতিতা নাবালিকাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়নি তো?’ নাড্ডাকে দেওয়া রিপোর্টে সন্দেহ প্রকাশ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির।

নাড্ডাকে রিপোর্ট পেশ

‘পুলিশের ওপর আস্থা নেই বাংলার মানুষের। আশা করি সিবিআই তদন্তে সত্য সামনে আসবে। গত ৭ থেকে ১০ দিনে বাংলায় ৩০টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বাংলায় ৩৫৫, ৩৫৬ ধারা চায় মানুষ। এরকম পরিবেশে বাংলায় চপ মুড়ি শিল্প ছাড়া আর কোনও শিল্প আসবে না’, নাড্ডাকে রিপোর্ট বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির।

হাঁসখালির ঘটনায় শোরগোল

নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনা ঘিরে রাজ্যজুড়ে শোরগোল। অভিযোগ উঠেছে হুমকি দেওয়ারও। কিন্তু নির্যাতিতার পরিবারকে হুমকি দিল কারা? কাদের ভয়ে মেয়েকে হাসপাতাল বা থানায় নিয়ে যেতে পারেননি পরিবারের লোকজন? তারই উত্তরের খোঁজ শুরু করেছ সিবিআই। সোমবার তিন গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অস্থায়ী সিবিআই ক্যাম্পে নাবালিকার বাবা-মায়ের সামনাসামনি বসিয়ে ওই তিনজনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। নির্যাতিতার বাবা-মা একাধিকবার দাবি করেছেন, ঘটনার দিন তাঁদের মেয়েকে বাড়িতে দিয়ে গিয়েছিলেন এক মহিলা ও দুই যুবক। সেই সঙ্গে হুমকিও দেওয়া হয়েছিল। যাঁরা সেদিন নাবালিকাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, তাঁদের তিনজনকেই এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়া সেই মহিলা ও এক যুবক ইতিমধ্যেই হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। 

আরও পড়ুন হাঁসখালির ঘটনায় নির্যাতিতার পরিবারের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন

অন্যদিকে, রবিবার বিস্ফোরক দাবি করেন অভিযোগপত্রে নাম থাকা এক প্রতিবেশীও। তাঁর দাবি, ‘রাত ১০টা নাগাদ মাঠ থেকে ফিরছিলাম। দেখি ৩-৪ জন ছেলে দাঁড়িয়ে। জিজ্ঞেস করলে হুমকি দেয়। কারা? দেখতে পায়নি। মুখ ঢাকা ছিল।’

তাহলে হুমকির নেপথ্যে কি ওই মুখ ঢাকা যুবকরা? তাদের পরিচয় কী? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে। তারই উত্তরের খোঁজে গোয়েন্দারা।

সেরা শিরোনাম

News Live Updates: নেপালে মৃত বেড়ে ১৭৫, তিব্বত মিলিয়ে নিখোঁজ ৮০০ বিদেশি নাগরিক
নেপালে মৃত বেড়ে ১৭৫, তিব্বত মিলিয়ে নিখোঁজ ৮০০ বিদেশি নাগরিক
Dengue Death: জ্বরে ভুগছিলেন মা, সন্তানকে হাসপাতালে নেওয়ার সুযোগটুকুও মিলল না, দমদমে ডেঙ্গি আক্রান্ত ১০ বছরের স্কুল ছাত্রের মৃত্যু
জ্বরে ভুগছিলেন মা, সন্তানকে হাসপাতালে নেওয়ার সুযোগটুকুও মিলল না, দমদমে ডেঙ্গি আক্রান্ত ১০ বছরের স্কুল ছাত্রের মৃত্যু
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget