এক্সপ্লোর

Fake Documents: ভুয়ো আধার-প্যান তৈরির হদিশ মুর্শিদাবাদে, গ্রেফতার ৩

Murshidabad Fake Document: ভুয়ো আধার, প্যান কার্ড তৈরির অভিযোগে ধৃত তিন জনকে ৬ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত। 

সমীরণ পাল, রাজীব চৌধুরী : মুর্শিদাবাদের সুতিতেও ভুয়ো আধার, প্যান কার্ড তৈরির চক্রের হদিশ মিলল এবার। ভুয়ো নথি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে, যার মধ্যে একজন বেসরকারি ব্যাঙ্কের কর্মী। পুলিশ সূত্রে দাবি, আধার কার্ড তৈরির পোর্টালে লগ ইন করার জন্য আইডি পাসওয়ার্ডও জোগাড় করে ফেলেছিল তারা। ধৃত মনোজ কুমার মণ্ডল, ইসমাইল শেখ ও আকবর আলির কাছ থেকে উদ্ধার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রিন্টার ও একাধিক মোবাইল ফোন। ভুয়ো আধার, প্যান কার্ড তৈরির অভিযোগে ধৃত তিন জনকে ৬ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত। এই তিন ব্যক্তি কাদের জন্য ভুয়ো নথি তৈরি করেছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই খবর পুলিশ সূত্রে। 

বারাসাত থেকে ধৃত সমীর দাসের জাল নথির কারবার চলত ছোট্ট মুদির দোকানের আড়ালে 

ভুয়ো নথি তৈরির কারবারের জাল ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বারাসাত থেকে ধৃত সমীর দাসের নতুন কীর্তিকলাপও ফাঁস হয়েছে। ভুয়ো ভোটার কার্ড দিয়ে আসল আধার কার্ড বানাতো সে। তারপর সেই আধার কার্ডের ভিত্তিতে তৈরি করা হতো সঠিক ভোটার কার্ডও। ছোট্ট মুদির দোকানের আড়ালেই চলত প্রতারণার ব্যবসা। 

বারাসাতের নবপল্লীতে রয়েছে সমীর দাসের মুদিখানার দোকান। আর এই দোকানের আড়ালেই চলত জাল নথির ব্যবসা। দোকানে ছিল ফটোকপির মেশিনও। আর সেখানেই ভিড় জমাতেন প্রচুর লোক। মুদিখানার দোকানের বদলে বেশি চলত ফটোকপির ব্যবসা। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের হাতে দ্রুত নথি ধরিয়ে দিতে একদম 'এক্সপার্ট' ছিলেন ধৃত সমীর দাস। সেই জন্য বাংলাদেশেও বেশ নামডাক হয়েছিল তাঁর। খদ্দেরদের সঙ্গে বাঙাল ভাষায় কথা বলতেন সমীর। স্থানীয়দের দাবি, এর পাশাপাশি, ফ্ল্যাট- বাড়িভাড়ার ব্যবস্থাও করে দিতেন তিনি। 

স্থানীয়রা জানিয়েছেন, মুদিখানার ব্যবসা প্রথমে ভাল চললেও ইদানীং রমরমা ছিল ফটোকপির ব্যবসার। সেই সঙ্গে জমি, বাড়ি, ফ্ল্যাটের দালালিও করতেন সমীর দাস। বাড়িভাড়া দেখে দিয়েছেন অনেককেই। বাইরে থেকে প্রচুর লোক সমীর দাসের ফটোকপির দোকানে এসে ভিড় জমাতেন। 

বাংলাদেশ থেকে আসা নুরুল হক, এপারে এসে হয়েছিলেন নারায়ণ অধিকারী 

অন্যদিকে আবার ওপার বাংলা থেকে আসা নুরুল হক এপারে হয়ে গিয়েছেন নারায়ণ অধিকারী। রফিকুল ইসলাম আবার ভারতে ঢুকে বারাসাতে পেল্লাই বাড়িও বানিয়ে ফেলেছেন। ভুয়ো নথি দিয়ে তৈরি হয়ে গেছে ভোটার কার্ড, আধার কার্ডও। শেষমেশ দত্তপুকুর থেকে দুই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন- দত্তপুকুরের পর সোনারপুর, ফের গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
Baranagar Woman Death: মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget