এক্সপ্লোর

Bangladeshi Infiltrator Arrested: দত্তপুকুরের পর সোনারপুর, ফের গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Bangladeshi Arrested: ধৃতরা বাংলাদেশের বরিশাল ও কুষ্টিয়ার বাসিন্দা। ধৃতদের ৩ জনের ভিসার মেয়াদ শেষ, বাকি ২ জনের কাছে বৈধ নথি মেলেনি, জানিয়েছে পুলিশ। 

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : দত্তপুকুরের পর সোনারপুর, এবার দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে এপারে এসেছিল এই ৫ জন। একবছরেরও বেশি সময় সোনারপুরের বাগুইপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এরা। ধৃতরা বাংলাদেশের বরিশাল ও কুষ্টিয়ার বাসিন্দা। ধৃতদের ৩ জনের ভিসার মেয়াদ শেষ, তাঁদের নথি ঠিকঠাক ছিল। কিন্তু বাকি ২ জনের কাছে কোনও বৈধ নথিই মেলেনি, জানিয়েছে পুলিশ। 

এই ৫ জনই দালাল মারফত বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন। সোনারপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন প্রায় এক বছর ধরে। এই ৫ জনের মধ্যে চিনের যোগসাজশ খুঁজে পাওয়া যাচ্ছে। তাঁদের নাশকতার কোনও পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সোনারপুরের বাগুইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই ৫ জনকে। আজ তাদের আদালতে পেশ করা হবে। কেন এই ৫ বাংলাদেশি ওপার বাংলা থেকে এদেশে এসেছিল তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। 

এক প্রতিবেশী বলেছেন, সকালে বাড়ি থেকে বেরোতে দেখতেন। রাতে ফিরে থাকতেন ওই বাড়িতেই। স্থানীয়দের অনেকে বলছেন, এই ৫ জন যে বাংলাদেশ থেকে এসেছিলেন তা তাঁরা জানতেন। অনেকে আবার জানতেন না। কিন্তু এতদিন ধরে রয়েছেন এই ব্যক্তিরা, অথচ পুলিশ-প্রশাসন, কেউ কিচ্ছু টের পেল না? এই ব্যক্তিরা কেন বাংলাদেশ থেকে এসেছিলেন তা জানতে দফায় দফায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও একাধিক জেলা এমনকি খোদ শহর কলকাতা থেকেও গ্রেফতার হয়েছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ওপার বাংলা থেকে এপারে এসেই হাতে নথি পেয়ে যেতেন অনুপ্রবেশকারীরা। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড, বাড়িভাড়া- সমস্ত রকম ব্যবস্থা করার জন্য রয়েছে একাধিক জাল নথির কারবারি। 

এক একটি নতুন গ্রেফতারের পর পুলিশের হাতে আসছে চমকে দেওয়ার মতো সব তথ্য। ভুয়ো নথি তৈরির ব্যবসার জাল যে কতদূর ছড়ানো তা এখনও স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। কী উদ্দেশ্যে এই বাংলাদেশিরা অনুপ্রবেশ করত ভারতে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা সীমান্ত থেকেও অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন- তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে খুনের ছক, অবশেষে পুলিশের জালে কনট্র্যাক্ট কিলার 

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", কী বললেন অগ্নিমিত্রা ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget