এক্সপ্লোর

Fake Raw Officer Arrested : এবার জালে ভুয়ো RAW অফিসার, রাজ্য়পাল থেকে নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে জালে

Fake IPS : পুলিশ সূত্রে খবর, ধৃত বছর ৪৬-এর মণিময় মণ্ডল পেশায় হোমিওপ্যাথ চিকিৎসক

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  এবার জালে ভুয়ো RAW অফিসার। কখনও আইপিএস কখনও RAW-এর অফিসার হিসেবে ভুয়ো পরিচয়ে রাজ্যপাল (Governor) থেকে শুরু করে নির্বাচন কমিশনারকে (State Election Commissionor) চিঠি পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ৫ জানুয়ারি পর্যন্ত ধৃতের পুলিশ (Police) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতের স্ত্রীর দাবি, স্বামী এসব করতেন, কিছুই জানতেন না তিনি। 

নিজেকে পরিচয় দিতেন RAW-এ কর্মরত আইপিএস অফিসার হিসেবে। শুধু তাই নয়, নকল লেটার হেড ছাপিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল থেকে শুরু করে নির্বাচন কমিশনারকে। এই অভিযোগে রবীন্দ্র সরোবর থানা এলাকার কাঁকুলিয়া রোডের বাড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত বছর ৪৬-এর মণিময় মণ্ডল পেশায় হোমিওপ্যাথ চিকিৎসক (Homeophatic Doctor)। 

পুলিশ সূত্রে খবর, মার্চ মাসে রুদ্রচণ্ডী সান্যাল নামে RAW-এর আইপিএসের লেটার হেডে চিঠি আসে রাজভবনে। সন্দেহ হওয়ায় ২৫ মার্চ রাজভবনের তরফে বিষয়টি কলকাতার পুলিশ কমিশনারকে জানানো হয়। ২৬ মার্চ সুরেশ হাজরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাঁকে জেরা করে মণিময় মণ্ডলের নাম জানা যায়। জানা যায়, রুদ্রচণ্ডী সান্যাল নামে যে চিঠিগুলি ডাক মারফত মণিময় পাঠাতেন, সেগুলি পোস্ট করতেন সুরেশ। এরপরই আদালতে আগাম জামিনের আবেদন করেন মণিময়। সেই আবেদন খারিজ হয়ে যায়। পুলিশের দাবি, এরপর থেকেই পলাতক ছিলেন মণিময়। 

প্রসঙ্গত, ভুয়ো আইএএস অফিসার দিয়ে দেবাঞ্জন দেব-এর একের পর এক কর্মকাণ্ডের খবর ফাঁস হওয়ার পর চাঞ্চল্য তৈরি হয়েছিল রাজ্যজুড়ে। কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয়ে প্রথমে মাস্ক ও স্যানিটাইজার বিলি করে কলেজ কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন দেবাঞ্জন। বিভিন্ন জায়গাতে ভুয়ো ভ্যাকসিন শিবিরও চালানো হয়। একের পর এক অভিযান চালিয়ে তারপর বহু ভুয়োদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- এবার মেদিনীপুরে গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার, উদ্ধার আইপিএস ব্যাজ, টুপি, আইডি, হলস্টার

সেরা শিরোনাম

West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমিক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget