এক্সপ্লোর

Fake Medicine: "..এই ওষুধ শিশুদের কিডনির ক্ষতি করতে পারে" ! জানেন কি এবার কোন ওষুধ নিষিদ্ধ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল ?

Fake Medicine Almont Kid Syrup; তেলঙ্গনার পর এবার এ রাজ্যেও 'অ্যালমন্ট-কিড সিরাপ' নিষিদ্ধ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল।

ঝিলম করঞ্জাই,  কলকাতা : তেলঙ্গনার পর এবার এ রাজ্যেও 'অ্যালমন্ট-কিড সিরাপ' নিষিদ্ধ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। রাজ্যে এই সিরাপ বিক্রিতে নিষেধাজ্ঞা। রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতালকে নির্দেশ, 'অ্যালমন্ট-কিড সিরাপ' ব্যবহার না করার। কিন্তু কীভাবে তৈরি হল এই সিরাপ? আগে কেন সতর্কতা নেওয়া হয়নি? প্রশ্ন তুলেছে চিকিৎসকদের একাংশ। 

আরও পড়ুন, SIR-শুনানির আবহে কড়া সমালোচনার মুখে কমিশন, তৃণমূলকেই দায়ী করল BJP, "নির্যাতন কমিশনে পরিণত হয়েছে.." !

কাফ সিরাপকাণ্ডে আগেই নড়েচড়ে বসেছে কেন্দ্র ও রাজ্যের Drug Control.৩ ভারতীয় সংস্থার বিরুদ্ধে গ্লোবাল অ্যালার্ট জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তার পরেও রাশ টানা যাচ্ছে না জাল ও নিম্নমানের ওষুধে! পরিস্থিতি মোকাবিলায় এ রাজ্যেও 'অ্যালমন্ট-কিড সিরাপ' নিষিদ্ধ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। রাজ্য ড্রাগ কন্ট্রোলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিহারের হাজিপুরের কারখানায় তৈরি 'অ্যালমন্ট-কিড সিরাপ'-এর নির্দিষ্ট একটি ব্যাচের মধ্যে বিষাক্ত 'ইথিলিন গ্লাইকলের' উপস্থিতি পাওয়া গেছে। যা শিশুদের কিডনিকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে। ওষুধটি কোনওভাবেই ব্যবহার করা যাবে না। কিন্তু কীভাবে তৈরি হল এই সিরাপ? আগে কেন সতর্কতা নেওয়া হয়নি? প্রশ্ন তুলেছে চিকিৎসকদের একাংশ। 

শিশু রোগ বিশেষজ্ঞ  অপূর্ব ঘোষ বলেন, এরকম ভাবে তৈরি হয়ে যাওয়ার পর যদি এরকম বেরোয়, তৈরি হওয়ার পর এরকম!এর আগে এই নিয়ে রাজ্যগুলিতে সতর্ক করেছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। সেই সতর্কবার্তায় বলা হয় বিহারে তৈরি ওষুধ বিশেষ একটি কিড কাফ সিরাপে ভেজাল পাওয়া গিয়েছে। যা শিশুদের  কিডনির ক্ষতি করতে পারে। সেই সতর্কতা মেনে, গত সপ্তাহেই তেলঙ্গানায় নিষিদ্ধ করা হয়েছে 'অ্যালমন্ট-কিড সিরাপ'। সেই পথে এবার এই সিরাপ বিক্রি নিষিদ্ধ হল পশ্চিমবঙ্গেও।এর আগে, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে অন্তত ২৪ জন শিশুর মৃত্যুর পর কাফ সিরাপ নিয়ে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিরাপকাণ্ডের তদন্তে নেমে এই 'ইথিলিন গ্লাইকলের' হদিশ পাওয়া যায়। 
 
শিশু রোগ বিশেষজ্ঞ প্রিয়ঙ্কর পাল বলেন, নাম জানি না, প্রয়োজনীয় মলিকিউল, নজরদারি বাড়াতে হবে। তৈরির সময় দেখতে হবে। রাজ্য স্বাস্থ্য দফতর নির্দেশিকায় স্পষ্ট করে দিয়েছে, রাজ্যের কোথাও কোনওমতেই এই সিরাপ বিক্রি করা যাবে না। রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল গ্রহণ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, এই সিরাপ যাতে ব্যবহার না করা হয়। কাফ সিরাপ প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর একাধিক বিধিনিষেধ আরোপের পর,হাই রিস্ক সলভেন্ট বা বিপজ্জনক দ্রবণ প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। কিন্তু তার পরেও সামনে এল বিষাক্ত কাফ সিরাপ!

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget