এক্সপ্লোর

Bengal SIR Row: SIR-শুনানির আবহে কড়া সমালোচনার মুখে কমিশন, তৃণমূলকেই দায়ী করল BJP, "নির্যাতন কমিশনে পরিণত হয়েছে.." !

Samik On Bengal SIR Hearing : SIR-শুনানির আবহে কড়া সমালোচনার মুখে কমিশন, তৃণমূলকেই দায়ী করল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী ও সুনীত হালদার, কলকাতা: জেলায় জেলায় SIR শুনানিকেন্দ্রে ডাক পাওয়া মানুষজনের মুখে উঠে আসছে অভিযোগের লম্বা ফিরিস্তি। কেউ বলছেন শেষমুহূর্তে শুনানিতে ডাক পেয়ে ছুটতে ছুটতে আসতে হয়েছে। কোথাও আবার দেখা গেল, চলাফেরায় অক্ষম হওয়ায় নিজের গ্যাঁট থেকে মোটা টাকা খরচ করে গাড়ি ভাড়া করে আসতে হচ্ছে শুনানি কেন্দ্রে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের ওপরেই ক্ষোভ উগরে দিচ্ছেন ভুক্তোভোগীরা।

আরও পড়ুন, জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন 'ছানিশ্রী', তীব্র কটাক্ষ অভিষেকের

SIR শুনানিতে ডাক পাওয়া ডোমজুড়ের এক বাসিন্দা আকবর আলি ক্ষোভ উগরে বলেছেন, এটা নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশনে পরিণত হয়েছে।'SIR-শুনানির ডাক শুনে কেউ নথি নিয়ে হন্তদন্ত হয়ে পৌঁছচ্ছেন। অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে পৌঁছতে কারও আবার ছুটে যাচ্ছে কালঘাম! অনেককেই চরম ভোগান্তি-হয়রানির মুখে পড়তে হচ্ছে!এই পরিস্থিতিতে শুক্রবার দক্ষিণবঙ্গের একটা বড় অংশে চলল বিক্ষোভ।বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, উত্তর ২৪ পরগনা, বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া। অনেকেই প্রশ্ন করছেন, SIR শুনানি নাকি হয়রানি?ইসলামপুরে SIR-এ ডাক পাওয়া বাসিন্দা ইসলামউদ্দিন বলেন,কালকে হিয়ারিং। আজকে নোটিস দিয়েছে। এখনও কাগজপত্র পাইনি আমরা।

 উত্তর ২৪ পরগনার বনগাঁয়  বিশেষভাবে সক্ষম এই যুবকের অভিযোগ, মোটা টাকা খরচ করে টোটো ভাড়া করে আসতে হয়েছে তাঁকে।এই আবহে কড়া সমালোচনার মুখে নির্বাচন কমিশন।নিত্য় নতুন নিয়ম। কোনওটা যোগ করা, কোনওটা বাদ দেওয়া!বিএলও থেকে শুরু করে, সাধারণ মানুষ, কাউকে ঠিকমতো না বুঝিয়েই এসআইআর করে দেওয়া..চরম সমালোচনার মুখে পড়ছে নির্বাচন কমিশন।SIR আবহে একদিকে চরম হয়রানি সাধারণ মানুষের একাংশের।অন্য়দিকে থেমে নেই রাজনৈতিক তরজাও।

 তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "১৬-১৭-১৮-১৯, যদি কোনও বিজেপির নেতা ERO অফিসে ফর্ম জমা দিতে আসে ১০টার বেশি, তাহলে রবীন্দ্র সঙ্গীতের সাথে একটু DJ-এও বাজিয়ে দিয়ে DJ-ও শুনিয়ে দেবে, ভদ্রভাবে। " বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "এই শুনানিগুলোর কোনও প্রয়োজন ছিল না। এগুলো হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের এই আগ্রসনী নীতির কারণে এবং কার্যত গোটা সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার কারণে।" নানা মহলে প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গে SIR করতে কি আদৌও সম্পূর্ণ প্রস্তুত হয়ে নেমেছিল নির্বাচন কমিশন? না কি রাজ্য়বাসীর ওপর কার্যত পরীক্ষা নিরীক্ষা করছে তারা?

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget