এক্সপ্লোর

Fake Voter: জামাইয়ের বাবা আর নাতির বাবা একই লোক ! এ কেমন ভোটার তালিকা ?

Voter List Scam: বাংলাদেশে কালাচাঁদ মণ্ডল ও দুলাল মণ্ডল সম্পর্কে শ্বশুর-জামাই। কিন্তু, এ রাজ্যের ভোটার তালিকায় তাঁরা বাবা-ছেলে।

রানা দাস, পূর্ব বর্ধমান : ফের পূর্ব বর্ধমানে ভোটার তালিকায় অদ্ভূতুড়ে কাণ্ড। কেতুগ্রামে ভোটার তালিকায় জামাইয়ের বাবা আর নাতির বাবা একই ব্যক্তি। বাংলাদেশে কালাচাঁদ মণ্ডল ও দুলাল মণ্ডল সম্পর্কে শ্বশুর-জামাই। কিন্তু, এ রাজ্যের ভোটার তালিকায় তাঁরা বাবা-ছেলে। বাংলাদেশে কালাচাঁদ মণ্ডল ও দুর্জয় মণ্ডলের সম্পর্ক দাদু-নাতির। কেতুগ্রামের ভোটার তালিকায় তাঁরা বাবা-ছেলে। সম্পর্কের গরমিলে আধার কার্ড, রেশন কার্ডও বানানো হয়েছে। এই ঘটনায় কালাচাঁদ বাবু অদ্ভুত যুক্তি দিয়েছেন। তাঁর কথায়, 'জামাই তো বাবা বলতেই পারে শ্বশুরকে। তাতে তো সমস্যা নেই। কিন্তু নাতি বাবা বলতে পারে না।' 

এই পুরো বিষয়ে একটা বড় প্রশ্ন হল, প্রশাসন কীভাবে এমন ভুল করল? একটা ভোটার তালিকা তৈরি করতে গেলে, নির্দিষ্ট ব্যক্তির যাবতীয় নথি থাকে প্রশাসনের কাছে। ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করতে হলে যাবতীয় গুরুত্বপূর্ণ নথি প্রশাসনকে জমা দিতে হয়। তারপরেও এমন ভুল তাহলে কী করে হয়? তাহলে কি সর্ষের মধ্যেই রয়েছে ভূত? উঠছে প্রশ্ন। কারণ নাহলে একই ব্যক্তি নিজের জামাইয়েরও বাবা এবং নাতিরও বাবা, এই অদ্ভুত সম্পর্কে কীভাবে ভোটার তালিকায় যুক্ত হতে পারেন। 

ভোটার তালিকায় এই অদ্ভূতুড়ে কাণ্ড নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলের দাবি, এসব করাচ্ছে বিজেপি। ভুয়ো ভোটার ঢুকিয়ে, বাংলাদেশ থেকে ভোটার এনে, এখানকার ভোটে প্রভাব ফেলতে চাইছে বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। উল্টে বিরোধী পক্ষ বলছে হালে পানি না পেয়ে তৃণমূল ভুলভাব তথ্য রটাচ্ছে। 

মোটা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা লোকেদের হাতে পৌঁছে যাচ্ছে ভোটার কার্ড, এই অভিযোগ অনেকদিন ধরেই উঠছে।  বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে রাজ্য় রাজনীতি যখন উত্তপ্ত, তখন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে সামনে এসেছে এমনই বিস্ফোরক অভিযোগ। আর সেই অভিযোগে জড়িয়েছে তৃণমূলের নাম। যদিও, তৃণমূল নেতারা সেই অভিযোগ খারিজের চেষ্টা করেছেন। কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ বলছেন, 'বাংলাদেশ থেকে ভুয়ো ভোটার ঢুকিয়ে এখানে চক্রান্ত করতে চাইছে। আমরা দেখছি, সতর্ক রয়েছি। প্রশাসনকে বলব খেয়াল রাখতে। কালাচাঁদ মণ্ডল বিজেপি সমর্থক।' অন্যদিকে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি সীমা ভট্টাচার্য বলছেন, 'বিজেপি তো ক্ষমতায় ছিল না। বিজেপি তো ভোটার তালিকা তৈরি করেনি। তৃণমূল দেখলে পালে হাওয়া নেই, মানুষ তাদের সঙ্গে নেই, এখন কিছু তো বলতে হবে, তাই এসব বলছে।' 

২৬- এর বিধানসভার আগে বারবার ভোটার তালিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেদিন বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে পথে নামলেন, সেদিনই অনুপ্রবেশ-ইস্য়ুতে রাজ্য়ের মুখ্য় নির্বাচনী অফিসারের দফতরে গেলেন শুভেন্দু অধিকারী। তথ্য় পরিসংখ্য়ান পেশ করে অভিযোগ করলেন, অনুপ্রবেশের ফলে পাল্টে যাচ্ছে রাজ্য়ের জনবিন্য়াস। পাল্টা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় যখন হাতিয়ার করলেন বাঙালি আবেগকে, তখন ফের একবার নির্বাচন কমিশনের দ্বারস্থ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে সরানোর জোরাল দাবি জানালেন শুভেনদু অধিকারী। আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অভিযোগ করলেন, অনুপ্রবেশের ফলে পাল্টে যাচ্ছে রাজ্য়ের জনবিন্য়াস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget